বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মানহানির মামলা থেকে খালাস পেলেন পাঠক নিউজ সম্পাদকসহ ৪ গনমাধ্যম কর্মী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

 

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রামে মানহানীর একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক ও সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীসহ ৪ জন।

শশুর বাড়ীতে নির্যাতনের শিকার এক গৃহবধুর পক্ষে পাঠক ডট নিউজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে সীতাকুণ্ডের নূরুল আলমের দায়েরকৃত মানহানির মামলাটি (সিআর-৪৯৪/২০২০) আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে খারিজ করে দিয়ে মামলা থেকে ৪ জনকে আব্যাহতি দেন চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ম এর বিচারক বেগম জিহান সানজিদা।

সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মামলাটি মূলত সাংবাদিকদের হয়রানী করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। যে অভিযোগে মামলা করা হয়েছে সে সোতাবেক আইনের ধারা অনুসরণ করা হয়নি। আমরা বিজ্ঞ আদালতেবে তা বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে মামলাটি খালাস করে দেন। তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বা আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারে প্রেস কাউন্সিল রয়েছে। মানুষ প্রেস কাউন্সিলে অভিযোগ না করে শুধুমাত্র হয়রানী করার জন্য সিভিল আদালতে মামলা করে। এটি একটি খারাপ নজির।

খালাস পাওয়া অন্যরা হলেন- ‘উইমেন ভয়েস বিডি ডট কম এর সম্পাদক সৈয়দা সাজিয়া আরফিন ও সাংবাদিক সৈয়দা ফাতেমাতুজ জোহরা ও নির্যাতিতা গৃহবধূ ফারজানা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাটের পূর্ব বাঁকখালীর নূরুল আলমের পুত্রবধূ প্রবাসী আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার (৩০) এর উপর তার শশুর নূরুল আলম ও দুই দেবর নূরুল আকবর ও মো. দিদারুল আলমর নির্যাতনের ঘটনা নিয়ে ২০২০ সালের ১৭ ডিসেম্বর পাঠক ডট নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রবাসী আনোয়ার কর্তৃক তার স্ত্রীর উপর পিতা ও ভাইদের নির্যাতনের বর্ণনা দিয়ে বাংলাদেশ দূতাবাস ও পুলিশ প্রশাসন দেয়া অভিযোগের ভিক্তিতে উক্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

এ প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগ করেন নির্যাতনের শিকার ফারজানার শশুর মো. নূরুল আলম। পরে আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। গত ১৭ জুলাই-২০২১ ইং পিবিআইর তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

সাংবাদিকদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, এডভোকেট এ, এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ এই এম জসিম উদ্দিন, এডভোকেট এম হাসান আলী, এডভোকেট মো. বদরুল হাসান, এডভোকেট জিয়া উদ্দিন আরমানসহ অসংখ্য আইনজীবি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দকে সাংবাদিক প্রশিক্ষণ সনদ প্রদান

সুনামগঞ্জে মাসব্যাপী শিল্প-পণ্য বানিজ্য মেলার উদ্বোধন

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে অসহায় প্রবাসী সদস্যদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নাটোরে যৌথ বাহিনীর হাতে ডাকাতদল আটক

ডিমলায় বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডের সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এডঃ আজিজুল হক চৌধুরীর ২৬’তম মৃত্যু বার্ষিকী আজ

জেলা প্রেসক্লাব, পটুয়াখালীর উদ্যোগে এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ইফতার ও দোয়া অনুষ্ঠান

২ লক্ষ টাকার বিনিময়ে ২০ লক্ষ টাকা পরিশোধ তারপর ও ছাড়ছেনা সুদ কারবারীরা

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ; নারী ভোটারদের উপস্থিতি, অপ্রীতিকর ঘটনা ঘটেনি

এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা