বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মানিকদহ সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২২ ৮:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারেফ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

মনিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ অহেদুজ্জামান বলেন, প্রধান শিক্ষক মোশারেফ হোসেন দীর্ঘদিন যাবৎ স্লিপ, রুটিন মেরামত শিশু শ্রেণি এবং বৃহত্তর মেরামতের টাকা প্লান মোতাবেক কাজ না করে বিভিন্নভাবে নিজে অর্থ আত্মাসাত করে চলছে। তার প্রমান গত অর্থ বছরের বৃহত্তর মেরামতসহ বিভিন্ন বরাদ্দের টাকা স্কুল ম্যানেজিং কমিটির স্বাক্ষর ও আমার স্বাক্ষর জাল করে কাজ সম্পন্নের ভাউচার ও রেজুলেশন অফিসে জমা দেন। শুধু তাই নয় বিদ্যালয় ভবন সংস্কার বাবদ ২০২২ সালে বরাদ্দপ্রাপ্ত (দুই লক্ষ) টাকা এবং শিশু শ্রেণির শিক্ষা উপকারণ ক্রয় বাবদ বরাদ্দপ্রাপ্ত (দশ হাজার) টাকা

ইতিমধ্যে জাল স্বাক্ষরের মাধ্যমে ব্যাংক থেকে উঠিয়ে ফেলেছে। যা আমরা ম্যানেজিং কমিটির সবাই পরে জানতে পারি।তিনি আরও জানান,আমরা বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিঠুন দাস এবং উপজেলা শিক্ষা অফিসার অশিদ বরণ পাল কে অনেক বার জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো প্রধান শিক্ষকের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য সহায়তা করেন। এবিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে। প্রধান শিক্ষকের এই অপকর্মের জন্য ম্যানেজিং কমিটি অভিভাবক এলাকার জনসাধারণ খুবই ক্ষুদ্ধ। আমাদের দাবী দূর্নীতি পরায়ন প্রধান শিক্ষককে সরিয়ে অন্য একজন প্রধান শিক্ষককে বদলী হলে এলাকাবাসী খুব খুশি হতো।

এবিষয়ে মানিকদহ প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোনেস এ-র কাছে বিষয় টি জানতে চাইলে তিনি বলেন, এ সমস্ত কার্যকলাপ আমি করি নাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সলেমানপুর করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পটুয়াখালীতে সুরক্ষা বিহীন নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইটভাটায় মোবাইলকোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন সোমনাথ সাহা 

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

সাতক্ষীরায় এমপি ডাঃ রুহুল হকের বীজ, ছাগল এবং কম্বল বিতরণ

আটক লিখনের স্বীকারোক্তি; সুদের টাকা না দিতে পেরে মহাসিনকে হত্যা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা 

বাকৃবি’র অফিসার পরিষদের অভিষেক অনুষ্ঠান