আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পবিার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন করেন।
রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা জানান,ইউএনও শাহাদাত হুসেইন এই উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার চিত্র পাল্টাতে শুরু করে। মানবিক কার্যাবলী,কর্মদক্ষতা সম্পন্ন জনব%




















