বাংলাদেশ সকাল
শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুজিবনগরে স্বামীর বেইলিটের আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

স্বপন আলী, মেহেরপুর॥ স্বামীর বেইলিট এর আঘাতে রিতা খাতুন(৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রিতা খাতুনের লাশ দাফন করা হয়েছে। নিহত রিতা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের জাকিরুলের স্ত্রী।

এ ঘটনায় মেহেরপুরে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।জানাগেছে গত বুধবার সকালের দিকে স্বামী জাকিরুল ও তার স্ত্রী রিতা খাতুনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামী জাকিরুল বেইলিট দিয়ে ( হেঁসো ধার দেওয়ার কাঠ) রিতা খাতুনের মাথায় আঘাত করে। এ সময় রিতার চিৎকারে স্থানীয় গ্রামবাসি জাকিরুলে বাড়ি থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। শনিবার সকালে তার লাশ আনা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মুজিবনগর থানায় এজাহার দাখিল করেন। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, রিতার পরিবারের পক্ষ থেকে তার ভাই রাজু আহমেদ বাদী হয়ে জাকিরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলা সাবরেজিষ্টার অফিসে নানা অনিয়ম তদন্তে দুদক টিম

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক

ঈশ্বরদী ষ্টেশনের ট্রেন কোচের নিচ থেকে বোমা উদ্ধার

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ বছরের নবাগত কমিটি গঠন

বাগমারায় এমপি এনামুল হকের ব্যাতিক্রম উদ্যেগ, ভালোবাসায় সিক্ত নতুন ভোটাররা

মাদারীপুরের কিশোরী অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

সুনামগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামির মৃত্যু

১২তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময় সভা 

গঙ্গাচড়ায় জোরেসোরে চলছে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের কাজ