বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুর পুলিশ সুপারের পিপিএম পদক লাভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ

স্বপন আলী,মেহেরপুর॥ বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি বছর প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয়। এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে।

পুলিশ সপ্তাহে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-সেবা পদক লাভের পর পুলিশ সুপার মেহেরপুর এসে পৌছালে পুলিশ সুপার মোঃ রাফিউল আলমকে জেলা পুলিশের সকল ইউনিট থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, (সার্কেল) আজমল হোসেন সহ সকল ইউনিটের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মেহেরপুরে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম চলতি সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-সেবা পদকে ভূষিত হন। পুলিশ সপ্তাহ-২০২৩ এ পুলিশ সুপার পিপিএম-সেবা প্রাপ্তি এবং পুলিশ সুপার এঁর দক্ষ নেতৃত্বের ফলশ্রুতিতে মেহেরপুর জেলা পুলিশ সমগ্র বাংলাদেশের পুলিশ ইউনিট সমূহের মধ্যে চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে ২য় স্থান অধিকার করে।পুলিশ সুপার পুলিশ সপ্তাহ-২০২৩ শেষে তাঁর প্রথম কার্যদিবসে পুলিশ সুপারের কার্যালয়, মেহেরপুর এসে পৌঁছালে জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার-ফোর্স শুভেচ্ছা জানাতে ছুটে আসেন। মেহেরপুর জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১, রিজার্ভ অফিস, গোপনীয় শাখা, পুলিশ অফিস, সদর কোর্ট, সদর ট্রাফিক, আরআই, সদর ফাঁড়ি, মেহেরপুর ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের সাথে নিয়ে নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে চাই: না’গঞ্জ জেলা প্রশাসক 

বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে মহিলা আ’লীগের মানববন্ধন

কোটচাঁদপুর মেয়র সহিদুজ্জামান সেলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল 

রাণীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

ভাষা শহীদদের জন্য দোয়া ও খতমে কুরআনের মত উপযুক্ত কোন কিছু নাই : মুফতী মাসুম বিল্লাহ

রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের 

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন আল আরাফা ইসলামী ব্যাংক

ডিমলায় ব্যবসায়ীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিলো দুর্বৃত্তরা

যশোরে সোহাগ পরিবহন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, আটক ২

মাটিরাঙ্গা পৌর শ্রমিকলীগের কমিটির অনুমোদন