বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যবিপ্রবি’র এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

 

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস পদত্যাগ করেছেন। শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, যবিপ্রবি’র এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা গত ১মাস যাবৎ ‘উক্ত বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবি জানান। কিন্তু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস সে বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। একারণে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন।

এদিকে শনিবার দুপুর ১২টার দিকে এপিপিটি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের নিকট যান। এ বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সাথে সাধারণ শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে এদিন সন্ধ্যায় বিভাগের চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর পদ থেকে পদত্যাগ করেন।

এ ব্যাপারে এপিপিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায়ন ছাড়া সমাজে নারীর অবস্থান উন্নত হবে না : প্রধানমন্ত্রী

গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠার গোড়ার কথাঃ ১ম পর্ব 

রাণীশংকৈলে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ, মিলছে না প্রয়োজনীয় ভ্যাক্সিন 

ময়মনসিংহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ আমিনুল হক শামীম সিআইপি’র 

শেরপুরে কলেজ অধ্যক্ষের অপসরণের দাবিতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা

কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান ইপসা’র 

তাহিরপুরে বন্যার্থদের পাশে এম পি রঞ্জিত চন্দ্র সরকার

‘মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’ যশোর এর নতুন কমিটি ঘোষণা 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পশ্চিম বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে দিল্লির পথে শওকত মোল্লা

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন