বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে আকিজ জুট মিলের ৬ হাজার ৩’শ জন শ্রমিক ছাঁটাই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, যশোর॥ কাজে আসতে নিষেধ করা হয়েছে যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ জুট মিলের ৬ হাজার ৩০০ কর্মীকে। নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম জানান, রপ্তানির অর্ডার না থাকা এবং দেশের বাজারে পাটের মূল্যবৃদ্ধির কারণে কারখানাটি পুরোপুরি সচল রাখতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশের বেসরকারি পর্যায়ের অন্যতম বৃহৎ এই জুট মিলে তিন শিফটে যশোর, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলার প্রায় সাত হাজার শ্রমিক নিয়মিত কাজ করেন। এসব শ্রমিককে প্রতিদিন ২৩টি বাসের মাধ্যমে কারখানায় আনা-নেওয়া করা হয়।

আজ মঙ্গলবার থেকে এই বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ। জানা গেছে, কর্তৃপক্ষ স্থায়ী ৭০০ শ্রমিক বাদে অন্যদের কাজে আসতে নিষেধ করেছে। এ বিষয়ে শেখ আব্দুল হাকিম বলেন, ‘তাদের পণ্য মূলত তুরস্কে যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদিত পণ্য পাঠানো যাচ্ছে না। আর পাঠাতে গেলে খরচও বেশি হচ্ছে। সেই সঙ্গে নতুন অর্ডারও কমে গেছে। তিনি আরও বলেন, ‘এ ছাড়া পাটের দাম অনেক বেশি। সবমিলিয়ে তিন শিফটে উৎপাদন সচল রাখা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণসহ সড়ক পরিষ্কারের কাজ করছেন শিক্ষার্থীরা

শীতের সকালে ঘোলা নওয়াপাড়া প্রিজন ক্লাবের পক্ষ থেকে পায়রা উড়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বদলগাীতে বীরমুক্তিযোদ্ধা খোকার জমি জবর দখল

শেরপুরে নালিতাবাড়ীতে ১১ বস্তা ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

আমতলীতে পোষ্টার টানানোকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত 

আমতলী পৌরসভায় তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান

২’রা নভেম্বর জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েব আমীর শামসুর রহমানের ১৬ তম মৃত্যু বার্ষিকী

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী মোটর সাইকেল চালক নিহত