বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে চিহ্নিত তিন চাঁদাবাজ আটক, মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

 

যশোর অফিস : যশোর শহরের চিহ্নিত তিন চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। তারা হচ্ছে, বারান্দি মোল্লাপাড়ার লিটনের ছেলে আরাফাত, পুরাতন কসবা কাজীপাড়ার রহিম মিয়ার ছেলে সজল ওরফে বাবু ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইনজামুল হক জিম। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন এসআই সৈকত বিশ্বাস।

মামলায় উল্লেখ করেছেন, ধর্মতলার মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আবিদ হাসানের কাছে দীর্ঘদিন ধরে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল আসামিরা। গত ১০ নভেম্বর রাত ১০টার পর আসামিরা তার দোকানে গিয়ে চাঁদার ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় খুন জখমের হুমকি দিয়ে আবিদ হাসানের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল নিয়ে যায়। বিষয়টি আবিদ সেনাবাহিনীকে জানালে যৌথবাহিনীর একটি টিম ১১ নভেম্বর রাতে আসামি আরাফাতের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই ওই তিনজনকে আটক করা হয়। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে আসামিদের হেফাজতে নেয়। একইসাথে ওই বাড়ি থেকেই একটি পালসার মোটরসাইকেল, একটি টিভিএস মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে। আটকদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সংঘর্ষের আশংকা, সীতাকুণ্ডে জিডি; কোর্টের ১৪৭ ধারা মূলে পুলিশের বাধা উপেক্ষা প্রেসক্লাবের রাস্তা দখল করে ভবন নির্মাণ 

সুনামগঞ্জে পাকনার হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন 

বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে নেই কোন নির্বাচনী উত্তাপ

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৩ বছর পর আটক

আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মৃতদেহ উদ্ধার

বাংলাদেশে ঢুকছে ভারতীয় ইয়াবা, ধরা খেল শার্শায়

গোপালগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন