বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী যমুনালাইন বাস ঢুকে পড়লো মার্কেটে; আহত ৯ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :

যশোরের মণিরামপুরে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্কেটে ঢুকে পড়েছে । এই ঘটনায় বাসের ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, যমুনা লাইন পরিবহনের একটি কোর্স (ঢাকা মেট্রো ব ১২-২২৮৯) যাত্রীবাহী বাস ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজার এলাকায় পৌঁছালে ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মার্কেটে ঢুকে পড়ে।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার ইয়াসিন, আলামিন গাজী (২৬), আব্দুল মান্নান (৩৬), শারেহেনা পারভীন রিক্তা (২৩), খুলনার লিটন (৩০) এবং গাড়ির হেলপার কুষ্টিয়ার ইউসুফসহ মোট ৯ জন। গুরুতর আহত তিনজনকে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ৩ চোর পাকড়াও

বাংলাদেশ সকাল এ প্রচার ‘নিখোঁজ সংবাদ’; তিনমাস পর ভারসাম্যহীন সাদ্দামের সন্ধান পেল পরিবার

কাশিয়ানীতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩৫

সুনামগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

এভারকেয়ার হসপিটাল এর উদ্দ্যেগে পল্লী চিকিৎসকদের নিয়ে চিকিৎসা বিষয়ক সেমিনার 

জগন্নাথপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মাটি ভরাট কাজের অনিয়মের অভিযোগ 

বর্তমান সমাজে সাধারণ মানুষের জন্য আতংকের আরেক নাম শিকারি সাংবাদিকতা

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গনসংযোগ