বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

যশোর জেলা প্রতিনিধি॥ যশোর-বেনাপোল মহাসড়কের পাশে নতুনহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি পাট ক্ষেত থেকে বুলবুল হোসেন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে লোকমারফত সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।এ সমায় পুলিশের একাধিক টিম সংবাদ পেয়ে ডিবি, পিবিআই ও র‌্যাবের, ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্তের কাজ শুরু করেন, বুলবুল নামের রাজারহাট বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানান, সোমবার বিকেলে স্থানীয় লোক মাধ্যমে সংবাদ পেয়ে কলেজের পাশের একটি পাটক্ষেতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। সেখানে উৎসুক জনতা ভিড় করে। কিন্তু তার নাম পরিচয় কেউ জানাতে পারেনি। নিহতের পরনে কালো রং এর প্যান্ট এবং একটি সাদা রং এর শার্ট ছিলো। কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

তবে সংবাদ পেয়ে যশোর শহরতলীর রাজারহাট বাজারের মৃত আব্দুর রশিদের ফেলে ফরহাদ সেখানে গিয়ে মরদেহ তার ভাই বুলবুল হোসেনের বলে সনাক্ত করেছেন। তিনি ওই পাট ক্ষেতে গিয়ে লাখ দেখেন। কিন্তু লাশের মুখমন্ডল নষ্ট হয়ে যাওয়ায় চিনতে পারেননি। তবে প্যান্ট ও শার্ট দেখে তার ভাই বলে সনাক্ত করেছেন।

তিনি জানিয়েছে, গত ৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে বকচর করিম পাম্পের সামনে থেকে তার ভাই বুলবুল হোসেন নিখেঁাজ হন। এরপর তিনি বাড়িতে ফেরনেনি। তাকে অনেক স্থানে খেঁাজ করে পাওয়া যায়নি। গত রোববার তিনি থানায় একটি জিডিও করেন। সোমবার বিকেলে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে ভাইয়ের মরদেহ সনাক্ত করেন।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছে, ঘটনাস্থলে ফরহাদ নামে এক যুবক এসে লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেছেন। এখন কি ভাবে কারা তাকে হত্যা করেছে এই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলন সাবেক ছাত্রদল নেতার হামলা, সাংবাদিকসহ লাঞ্ছিত ৫

বগুড়ায় বিএনপির সমাবেশ বিক্ষোভে পুলিশের বাধা

পাইকগাছায় ভূল রক্ত পরীক্ষার রিপোর্ট মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল শিশু বিপ্র মন্ডলকে

তরুণরাই পারে দেশ বদলাতে: সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন

কুড়িগ্রামে দৈনিক প্রতিদিনের কাগজ এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিমলায় গ্রাম্য পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় ফ্রিজিয়ান গাভীর মৃত্যু

ঝিনাইদহে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আগামীকাল নারায়ণগঞ্জে সম্মেলন কে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন এর ব্যাপক প্রস্তুতি

পেট্রোল পাম্পের দেয়া ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

ভুরুঙ্গামারীতে শহীদ আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তম এর ৫১’তম শাহাদাত বার্ষিকী পালিত