বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পৃথক অভিযানে ২৯৬০ পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পৃথক অভিযানে পরিত্যক্ত  অবস্থায় ২৯৬০ পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ এক করবারীকে গ্রেফতার করেছে।

১৬/০১/২০২৫ তারিখ দুপুর ১:৪৫ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে অভিযান পরিচালনা করে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন বন্দবিলা ইউপির ০৪ নং ওয়ার্ডের খাজুরা বাজারস্থ মাগুরা টু যশোর মহাসড়কে জনৈক মৃত হাজী আব্দুল বারীক সুপার মার্কেটের সামনে দন্ডায়মান সোহাগ পরিবহন (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) গাড়ী তল্লাশি করে উক্ত গাড়ীর উপরের বাংকারের মধ্যে মালিকবিহীন একটি স্কুল ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ২৯৬০ পিস উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ব্যাগটির সঠিক মালিক পাওয়া যায়নি। পরিদর্শক মোঃ লায়েক ‍উজ্জামান বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল স্থলবন্দর অফিস কর্তৃক অভিযান পরিচালনা করেন বেনাপোল পোর্ট থানাধীন ভবের বের পশ্চিমপাড়া গ্রাম হতে আসামী মোঃ সাইদুর রহমান টিটু (৩৭) কে ০৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী উক্ত গ্রামের মৃত রবিউল হোসেন এর ছেলে। অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাহবুবুজ্জামান আহমেদকে নৌকার মাঝি দেখতে চান লালমনিরহাট-২ আসনের ভোটাররা

রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন 

আমাদের উত্তরা ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

ভোট কেন্দ্রের রেজাল্টসিটে কোন রকম ঘষামাজা করবেন না : জেলা প্রশাসক মাহবুবুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার নির্বাচিত প্রথম মেয়রের দায়িত্ব গ্রহন

আমরা নির্বাচনের বিপক্ষে নই -সারজিস আলম

রাণীশংকৈলে ৮৮ পিস ইয়াবাসহ নারী আটক