বাংলাদেশ সকাল
রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রে পুলিশ সদস্যের গুলিতে বিচারক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এক বিচারককে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কেন্টাকির লেচার কান্ট্রি কোর্টহাউসে এই গুলির ঘটনা ঘটে। অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিচারককে হত্যার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম শন স্টাইনস (৪৩)। পুলিশ জানিয়েছে, একটি ছোট গ্রামীণ শহর কেনটাকির হোয়াইটসবার্গের আদালতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিচারক কেভিন মুলিনসকে (৫৪) একাধিকবার গুলি করা হয়। মুলিনস ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ আরো জানিয়েছে, গত বৃহস্পতিবার আদালতের অভ্যন্তরে তর্কে জড়ানোর পরে গুলি চালানো হয়েছিল, তবে কী কারণে তর্ক শুরু হয়েছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় সংবাদপত্র দ্য মাউন্টেন ইগলের মতে, পুলিশ স্টাইনস বিচারকের অফিসে গিয়েছিলেন এবং আদালতের কর্মচারীদের বলেছিলেন, মুলিনসের সঙ্গে তিনি একা কথা বলবেন। পেছনের দরজা বন্ধ করে বিচারকের চেম্বারে প্রবেশ করেন তারা। এরপরেই রুমের ভেতর থেকে বন্দুকের গুলির শব্দ শোনা যায়। ঘটনার পর স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘ঘটনা পুরোপুরি তদন্ত করা হবে এবং বিচার করা হবে।’ কেনটাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই ঘটনায় পুরো শহর হতবাক।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর পিতার দাফন সম্পন্ন

রামগড় তথ্য অফিসের আয়োজনে হকটিলায় ভিডিও কলে উন্মুক্ত বৈঠক 

ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে নিধন পুকুরের মাছ

কোটচাঁদপুরে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত  

ফতেহপুরে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত 

শেরপুরের চাঞ্চল্যকর কৃষক হত্যা ও বাবা-ছেলে নিহতের ঘটনায় ৪ আসামি গ্রেফতার

মিডিয়া হাউজ ভাংচুরের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

পটিয়ার বাথুয়া গ্রামে দুর্বৃত্ত ওয়াইজ আহমদ কর্তৃক ফলন্ত গাছ ও ক্ষেতে বিষ প্রয়োগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার তীব্র নিন্দা ট্রাম্পের

ঈদগাঁওতে একটি গ্রামেই ১৯ প্রতিবন্ধি