বাংলাদেশ সকাল
সোমবার , ১০ জুন ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার: কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার(৩ জুন) কৃষি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা আয়োজনে করা হয়।

এ উপলক্ষে এদিন দুপুর কৃষি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ করে অতিথিরা মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর আ’লী সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান।

এছাড়াও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হামিদ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব পুরাতনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,কৃষাণ কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম।অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরনের কৃষি পণ্য একাধিক স্টলে প্রদর্শন করা হয়েছে। আগামী বুধবার (১২ জুন) ৩ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকার পদত্যাগের আগে কোন সংলাপ নয় : শামসুজ্জামান দুদু

বাগমারায় মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর

পরিস্থান বাসের স্টাফ কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে হাত

আমতলীতে আইন-শৃঙ্খলা,সন্ত্রাস ও নাশকতা বিষয়ক সভা অনুষ্ঠিত 

বাগমারায় কৃষকের লিজকৃত জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ 

কর্ণফুলীতে আখতারুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা ২২শে জানুয়ারি 

শার্শায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে বৃদ্ধের মৃত্যু

তাহিরপুর সীমান্তে কয়লার গুহায় পাথর চাপায় বাংলাদেশি নিহত

ক্যাব’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: তৃণমূলে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ক্যাবকে শক্তিশালী করার বিকল্প নাই

সাপাহারে জমি দখল নেওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত-৬