বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

 

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মঙ্গলবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

একই মাঠে সকাল সাড়ে ১০ টায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিদেশী চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম, হাবিবুর রহমান ও মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান কথা তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-অধ্যাপক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

পরে বিভিন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন,আবৃত্তি ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন

ডাসারে মন্দিরের উন্নয়নের জন্য আলোচনা সভা

শেখ রাসেলকে হত্যার সময়েও তাদের বিবেকে বাধেনি : এমপি এনামুল হক

ভারী বর্ষণে ঈদগাঁও বাজারসহ শিক্ষা প্রতিষ্টান প্লাবিত : ব্যাপক ক্ষয়ক্ষতি 

প্রশাসনিক শত ব্যস্ততার মধ্যেও মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক 

মায়ানমারে সরকারী বাহিনীর সাথে বিদ্রোহীদের প্রচন্ড গোলাগুলির মুখে ২৮ বিদ্রোহীর বিজিবির কাছে আত্মসমর্পণ 

৮ মার্চ বাংলাদেশী-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক কেরাত প্রতিযোগিতা ও ইফতার 

৮ মার্চ বাংলাদেশী-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক কেরাত প্রতিযোগিতা ও ইফতার 

ফিলিস্তিনের হামাসকে ধ্বংস করা যাবে না: বোরেলের স্বীকারোক্তি

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ, মিলছে না প্রয়োজনীয় ভ্যাক্সিন