বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে তিন করাতকল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

 

মোঃ শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে অনুমোদনহীন ৩টি অবৈধ করাতকলে অভিযান চালিয়ে নগদ ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউপির এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২টি এবং রামগড় পৌরসভায় ১টি করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পাতাছড়ায় অবস্থিত মোশারফ হোসেনের করাতকল ও একই ইউপির নাকাপায় অবস্থিত মো.ইউনুস মেম্বারের করাতকলকে লাইসেন্স বিধিমালা ২০১২ (৩) ধারা ভঙ্গের অপরাধে (১২) ধারায় ১০ হাজার টাকা করে দুটি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে রামগড় পৌরসভার অবস্থিত কাজী করাতকলকে লাইসেন্স বিধিমালা ২০১২ (৬) ধারা ভঙ্গের অপরাধে (১২) ধারায় ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, বনবিভাগের সোনাইপুল বিট কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, এব্যাপারে তিনি বলেন, রামগড়ে বেশিরভাগ করাতকলগুলো লাইসেন্স বিহীন। আমরা বার বার চেষ্টা করেছি অবৈধভাবে গড়ে উঠা এসব করাতকলের মালিকরা যাতে লাইসেন্স করে নেন। কিন্তু তারা কর্ণপাত করছে না। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রাথমিকভাবে আর্থিক জরিমানা করার পাশাপাশি করাতকল মালিকদের বৈধ অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, রামগড় উপজেলায় অবৈধ এসব করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে তিনটি করাতকলকে আর্থিক জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন সকল করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে সাবেক সেনা সদস্যসহ ৪জন আটক, দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দূর্ঘটনায় নিহত ১

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা

ফুলপুরে উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পক্ষ হতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন: ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা

বাগমারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

তালতলীতে ধরা’র উদ্যােগে আন্তর্জাতিক বন দিবস পালিত 

জামাইকায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঈদ অগ্রিম ফ‍্যশান মেলা 

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময়

সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : চসাসের আলোচনা সভায় বক্তারা