বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

মো: শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি)॥ খাগড়াছড়ির রামগড় সীমান্ত পরিদর্শন ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন করেন।

তিনি আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় শেষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নিকট ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা ও অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে বিজিবি ও বিএসএফ এক সঙ্গে কাজ করছে। দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের প্রত্যেকটি সীমান্ত বৈঠকে বিষয়গুলি গুরুত্ব দিয়ে আলোচনা করছি। উভয়পক্ষেরই সৌহার্দপূর্ণ মনোভাবের কোনো কমতি নাই। রামগড় মৈত্রী সেতু ও ইমিগ্রেশন সেন্টার অতি দ্রুততম সময়ে খুলে দিতে দু’পক্ষই কাজ করছে।

পরিদর্শনকালে এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষন), চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, বিজিবির পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন), রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজ ও মাদকসেবী দুর্নীতিবাজের দরকার নেই – শেখ হারুনুর রশীদ

“অস্পৃশ্য হরিজন সম্প্রদায়ের অভিশপ্ত জীবন”

রাণীশংকৈলে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু 

ঐক্য পরিবারের আবেদনে ঈদগাঁওতে থ্যালাসেমিয়া পরীক্ষা ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন রোগীরা 

তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানী

প্যারিসে ড. নুরান নবী আজীবন মুক্তিযোদ্ধা’র প্রদর্শনী অনুষ্ঠিত

স্বামীর বালিশ চাপায় স্ত্রীর মৃ’ ত্যু ; গ্রেফতার স্বামী

নওগাঁর ধামইরহাটে আর্জেন্টিনা সমর্থকদের ২২ কিলোমিটার আনন্দ শোভা যাত্রা 

অফিসের তালা ভেঙে চুরি, থানায় মামলা দায়ের

বাংলাদেশী শ্রমিকের মৃতদেহ ফেরত দিলো ভারতীয় পুলিশ