বাংলাদেশ সকাল
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

র‌্যাব-৭ এর অভিযানে ৮৪৫ বোতল ফেন্সিডিল সহ আটক এক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

মোহাম্মদ মাসুদ॥ র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে সীতাকুন্ড হতে ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ সহ আটক করেছে।

০৫ ফেব্রুয়ারি বিকাল ৩:৩০ টায় আভিযানিক দল সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ীসহ আসামী মোঃ শাহজাহান (৪০) আটক করতে সক্ষম হয়।

র‍্যাব সুত্রে জানা যায়, গোগন তথ্যের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গাড়ী তল্লাশী শুরু করে।

পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরাউক্ত গাড়ীটি থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকআপটি আটক করে  আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা ৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত