বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদীতে তিন বছরের শিশুকন্যাকে হত্যা করে সেফটি ট্যাংকে লুকিয়ে রাখে পাষন্ড পিতা; আটক তিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, জেলা প্রতিনিধি নরসিংদী : নরসিংদীর পলাশে তিন বছরের শিশু মাইশার লাশ উদ্ধার করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। এসময় ৩ জনকে আটক করেছেন র‍্যাব।

আটকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা (৩৯) ও ছেলে বিল্লাল শেখ (২০)।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শহরের আলীজান জুট মিলে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সন্মেলনে সিনিয়র সহকারী পরিচালক র‍্যাব কমান্ডার নিশাত তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত গত ২১ জুন শনিবার নরসিংদী জেলার পলাশ থানায় ৩ বছরের শিশু মাইশা নিখোঁজের একটি জিডি হয়। ওই জিডির অনুসন্ধানে মাঠে নামে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল। তাঁরা পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এর উপর ভিত্তি করে সন্দেহভাজন বিল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য নরসিংদীর র‍্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ শিশু মাইশাকে বিল্লালের পিতা জালাল মিয়া হত্যা করে শৌচাগারের সেফটি ট্যাংকে লুকিয়ে রাখে। পরে র‍্যাব শিশু মাইশার লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেন। তিনি আরও জানান আটকৃতরা ওই এলাকার ভাড়াটিয়া। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার পলাশ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে ধর্ষণ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

নাটোর সদর ২ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা এমপি শিমুলের

গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

সারাদেশে কর্মবিরতি চলাকালীন রাণীশংকৈলে গোপনে দলিল সম্পাদন 

সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদেরের সাথে এমপি ফজলে করিম চৌধুরীর গোপন বৈঠক

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত লুৎফর রহমান

দেবহাটায় আ.লীগের উদ্যোগে হরতাল বিরোধী শান্তি সমাবেশ

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

দিদির দুয়ারে সুরক্ষা কবজ কর্মসূচির মাধ্যমে আম আদমি র কাছে বিধায়ক নমিতা সাহা

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২