বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ট্রাক চাপায় হুমায়ুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ ১৩ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার সময়। এ সময় পল্লী বিদ্যুতের অপর কর্মচারী মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম নামে একজন আহত হয়েছে।

নিহত হুমায়ুনের বাড়ি জামালপুর জেলা সদরের রণরামপুর গ্রামের হযরত আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে ঝিনাইগাতী উপজেলা থেকে পল্লী বিদ্যুতের ওই দুই কর্মচারী মোটরসাইকেল যোগে শেরপুর আসছিলেন। এ সময় ঝিনাইগাতী-জামালপুর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় আসলে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলে আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি মোঃ এমদাদুল হক জানায়, ঘাতক ট্রাক আটক রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদরপুর ইউনিয়ন উপনির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে বি.এম.শাজাহান পারভেজ

৪৫ বছর পর আশায় বুক বেঁধেছে শেরপুর বিএনপি

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সাংবাদিক কাউসারের বিরুদ্ধে অপপ্রচার: ইউটিউব চ্যানেল ও পোর্টালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বেগম ফজিলাতুন্নেছা মুজিব: ইতিহাসের অনন্যা এক নারী

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের

রাণীনগরে জুয়ার আসর থেকে ইউ’পি মেম্বারসহ ৯জন আটক

বগুড়ায় শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর নিহত

উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা আইমনের উপর হামলা; প্রকাশ্য বীরদর্পে সন্ত্রাসীরা

ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা