বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য আটক, ৫৫ সেট মোবাইল ফোন উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট রঘুনাথ বাজার এলাকায় কোরাইশী কমপ্লেক্সের একটি মোবাইলের দোকানের কলাপ্সেবল গেইটের তালা কেটে মাহি টেলিকম এর দোকানে ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৪টার দিকে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যরা ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যাবার সময় রঘুনাথ বাজার থানার মোড়ে সদর থানার টহল পুলিশের দল তাদের আটক করেছে।

আটককৃতরা হলো- শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (২৫), লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল (২৩), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মাইক ভাঙ্গা গ্রামের মৃত আঃ কুদ্দুসের ছেলে রিয়াজু (৩৫), কুমিল্লা জেলার মোরাদ নগর উপজেলার যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৩২), একই উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস (৩৫), ঢাকা জেলার লালবাগ শহীদ নগর এলাকার আবদুলের ছেলে রানা (৩০), একই জেলার লালবাগ এলাকার বাবুলের ছেলে মোঃ ফারুক (২৪)।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের নিউমার্কেট রঘুনাথ বাজার অবস্থিত কোরাইশী কমপ্লেক্সের মোবাইল ফোন ব্যবাসায়ী মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার সোমবার রাতে তার দোকানের সার্টার তালাবদ্ধ করে চলে যায়। এদিকে ওই আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের ৭ সদস্যরা মঙ্গলবার ভোর রাতে কোরাইশী কমপ্লেক্সের প্রবেশ গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে । এসময় তারা ওই কমপ্লেক্সের মাহি টেলিকম দোকানের সার্টারের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে ৩টি ট্রাভেল ব্যাগের মধ্যে ৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড নতুন মোবাইল ফোন সেট ভরে নিয়ে যাবার সময় জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশের কর্তব্যরত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইনাল হক সঙ্গীয় ফোর্সসহ ওই চোরদলকে চ্যালেঞ্জ করে। এসময় তাদের সাথে থাকা ২টি রড কাটারসহ হাতেনাতে আটক করে। পরে তিনটি ব্যাগ ভর্তি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

এদিকে মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার জানান তার দোকানে চুরি হওয়া ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল সেট গুলোর আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শেরপুর সদর থানার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সামরিক প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে নালিতাবাড়ীতে আবারও বন্য হাতির মৃত্যু 

বাংলাদেশ প্রবাস স্বাধীতা কল্যাণ পরিষদের ৯ দফা দাবি

বিদায়ী নভেম্বরে সড়ক,রেল ও নৌপথ দূর্ঘটনায় ৫০৩ জন নিহত, আহত ৬৩০ : যাত্রী কল্যাণ সমিতি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ফেনসিডিল, তাড়ী ও ইয়াবাসহ গ্রেফতার ৩

জাতীয় ছাত্র সমাজ পটুয়াখালী জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

টিভি দর্শকের প্রশ্নের জবাব না দিয়ে ‘ভালো মানের গাঁজা সরবরাহ’ করতে চাইলেন প্রেস সচিব শফিকুল

বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে মসজিদে দু’পক্ষের সংঘ’র্ষ; আহত ৮

আমতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

নৌকার বিজয়ে কৃষকলীগ কে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি এনামুল হক