বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড ও একটি সিলগালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও: ঈদগাঁও বাজারে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানোয় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।

২৫শে সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

অভিযানে পপুলার ল্যাবকে ২০ হাজার টাকা এবং আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কম্বাইন্ড মেডিকেল ডক্টরস চেম্বার নামক অপর একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ ও স্যানিটারী ইন্সপেক্টর জহর লাল পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় স্থগিত সভাপতির বক্তব্যে আবারো সমালোচনা

গঙ্গাচড়ায় সংখ্যালঘুর জমি প্রতারণা করে লিখে নিয়ে উচ্ছেদে মারডাং, আহত ২ 

জগন্নাথপুরে বেইলী সেতু ভেঁঙ্গে যাওয়ার এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ সম্পন্ন, যান চলাচল শুরু

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কাশিয়ানির উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

পাইকগাছায় আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থানে শিক্ষার্থীরা 

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের রংপুরে মিতালী গনগ্রন্থাগার পরিদর্শন

মানসিক সমস্যায় ভুগছিলেন নিহত নারী কনেস্টবল তৃষ্ণা বিশ্বাস; পরিবারে শোকের মাতম

আমতলীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

আমতলীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

রাণীনগরে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

দেবহাটায় স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা