বাংলাদেশ সকাল
বুধবার , ৪ জুন ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানীর পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা, বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের তরফ থেকে হাট পরিদর্শন করা হয়েছে। ৩ জুন মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শেরপুর-জামালপুর লিংক ব্রিজ সংলগ্ন আলহাজ্ব আব্দুস ছামাদ কোরবানীর পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে পুলিশ সুপার কোরবানীর পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। ক্রেতা-বিক্রেতা উভয়ই যাতে নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একইসাথে তিনি পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে বা কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ও কোরবানির পশুর হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে বিচারপতি এ কে এম জহিরুল হক

যেভাবে চলছে নিউ গরীবশাহ হাসপাতাল, পর্ব ১

টঙ্গীতে ট্রেনের প্ল্যাটফর্মের ধাক্কায় দুই পা হারালেন যুবক

রাণীশংকৈলে মে দিবস পালিত 

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন কে ফুলেল শুভেচছা শাহ জালাল হৃদয়ের 

অনন্য সাহসী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কূটনীতিক কে এম শেহাবুদ্দীন’র অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় পর্যায়ে পুলিশ আর্চারি ক্লাবের চারটি স্বর্ণপদকসহ আটটি পদক জয়

মসিক মেয়র ইকরামুল হক টিটু’র হক স্পোর্টিং ক্লাবের জার্সি ও লেগো উন্মোচন  

বেনাপোল চেকপোষ্টে ভারত ফেরত নারী পাসপোর্ট-যাত্রীর কাছ থেকে ৭৬৫০০ মার্কিন ডলার জব্দ 

ডুমুরিয়ায় ইঞ্জিন চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু