বাংলাদেশ সকাল
সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। ৯ সেপ্টেম্বর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ১৭ জনের কারোই এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রথমে তাদের সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো মৃত্যু হয়েছে কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনক অনেককেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

কাশিয়ানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে  জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের মতবিনিময় 

স্কুলের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের রান্নাঘর, রান্না করেন দপ্তরি

মানিকছড়িতে ৪০ লিটার চোলাই মদসহ আটক ৩

রাঙ্গাবালীতে ১২ হাজার টাকার জন্য সন্ত্রাসী কাকন বাহিনী কর্তৃক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ডিমলায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইসলামাবাদ থেকে এক নারীকে আটক করলো পুলিশ

আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প 

মেহেরপুরে দিনদিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

জেলার সেরা তরুণ করদাতা হলেন আমতলীর এ,কে মিলন