বাংলাদেশ সকাল
রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জি২০ শীর্ষ সম্মেলনে হাসিনা-মোদির বৈঠকে প্রাধান্য পাবে তিস্তা ইস্যু: পররাষ্ট্র সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিস্তা ইস্যুতে আলোচনা তোলা হবে ঢাকার পক্ষ থেকে। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। খবর ও ছবি: পার্সটুডে।

আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জাতিসংঘ পানি সম্মেলন-২০২৩’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে পররাষ্ট্রসচিব বলেন, উচ্চ রাজনৈতিক পর্যায়ে তিস্তা নদীর হিস্যা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করে এসেছি। আশা করছি এবারও প্রধানমন্ত্রী বিষয়টি তুলবেন।

তিনি বলেন, আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ভারতের গঙ্গার পানি বণ্টন চুক্তি আছে, আলোচনায় সেটিও তোলা হবে। সব বিষয়ে আমাদের যৌথ নদী কমিশন এবং অন্যরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। হাসিনা-মোদির বৈঠকে আন্তঃরাষ্ট্রীয় নদী নিয়ে আলোচনা হবে কি না জানতে চাওয়ার জবাবে মাসুদ বিন মোমেন বলেন, এটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করিনি। অন্যান্য কয়েকটি বিষয় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

গাজীপুরে শেখ হাসিনা,কাদের,মোজাম্মেল,রাসেল,আজমত উল্লাহ,জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা মামলা

সাতক্ষীরায় মাইন উদ্ধার

কাশিয়ানীতে ওসির বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন

আত্রাইয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

অপরুপ সৌন্দর্য্যের লীলাভূমি কক্সবাজার : সুনাম এখন বিশ্বব্যাপী  

রাস্তা-ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, পাল্টে গেল পুরো নগরী 

রাণীশংকৈলে ৪০টি গির্জায় খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত