বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি কাকন সরকার : উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে শেরপুর জেলার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।

রিটার্নিং কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী ও নকলা এই দুই উপজেলায় ১৬২টি ভোট কেন্দ্রে ৪ লাখ ১৮ হাজার ৯১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন ও নকলা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে- ৪জন, ভাইস চেয়ারম্যান পদে- ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।অপরদিকে নকলা উপজেলায় চেয়ারম্যান পদে- ৫জন, ভাইস চেয়ারম্যান পদে- ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি’র ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপাল নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

সকাল থেকে নালিতাবাড়ী উপজেলার বেশ কিছু ভোটকেন্দ্রে সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টির পরিস্থিতি লক্ষ করা যায়নি। তবে কোন কোন কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। অন্তত ১০ টি কেন্দ্রে পরিদর্শন করে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তুলনামূলক ভোটার উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। এখানে সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট পড়েছে ৫৩৫ টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৫৩০টি‌।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে দেখা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিযুক্ত হলেন কাজী রোমানা আক্তার প্রমি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে নারী ফুটবলার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও; গণমাধ্যম কর্মীদের ক্ষোভ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হ’ ত্যা মামলায় গ্রেপ্তার ১

কালীগঞ্জে সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

যশোরে ১৬১টি গির্জায় আলোকসজ্জার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালিত

আ.লীগের পঁচাত্তর বছরে স্বাধীন দেশ প্রাপ্তি,উন্নয়ন ও সাফল্য অর্জনে গৌরবোজ্জ্বল অধ্যায়: সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ.লীগ

চিলাহাটিতে পুত্রের হাতে পিতার মৃ’ত্যু 

তালতলীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি’র পদত্যাগের দাবীতে মানববন্ধন