বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লাঙ্গলবন্দ শুধু একটি ঘাট নয় এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান: শিপন সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দ রাজঘাটে পবিত্র ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS) ও পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

প্রধান অতিথির বক্তব্যে শিপন সরকার শিখন বলেন, লাঙ্গলবন্দ শুধু একটি নদীর ঘাট নয় এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর চৈত্র মাসে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পূণ্যার্থী এখানে এসে পবিত্র ব্রহ্মপুত্র নদের পুণ্যস্নানে অংশ নেন। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন শিল্পকারখানা ও অসাধু ব্যবসায়ীদের দূষণের কারণে এই পবিত্র নদী আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদকে দূষণের হাত থেকে রক্ষা করা শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি ধর্মীয় ও সামাজিক দায়িত্বও। এ ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, একটি নদী শুধু পানির ধারা নয় এটি একটি সভ্যতার প্রাণ। ব্রহ্মপুত্র নদ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু বর্তমানে বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য ও দূষণে নদীটির স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি ব্রহ্মপুত্র নদকে দূষণমুক্ত রাখতে প্রশাসনের কঠোর নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি তিলতমা দাস এবং রাজঘাট মন্দিরের পুরোহিত নিহারঞ্জন কর্তা গুরুদেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইমরান,হামীম,আলআমিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

সভা শেষে উপস্থিত সবাই একসঙ্গে শপথ উচ্চারণ করেন— “সবাই মিলে গড়বো দেশ, দূষণমুক্ত বাংলাদেশ।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত

গুরুদাসপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

পাইকগাছায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কাঠ পুড়িয়ে ইটভাটা ও কয়লা তৈরীর চুল্লি 

হরতালের নামে জ্বালাও পোড়াও রুখে দিতে মাঠে থাকবে ঈদগাঁও যুবলীগ 

অবশেষে পূনরায় রোপণ করা হলো কৃষি অধিদপ্তরের সেই তালগাছগুলো

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে কক্সবাজারের ৯ উপজেলায় শান্তি সমাবেশ করবে আ.লীগ

সাংবাদিকের উপর হামলা: কারাগারে চেয়ারম্যান 

খুলনার পাইকগাছায় ৮০ বছরের দখলী সম্পত্তি জবর- দখলের পাঁয়তারা 

ঠাকুরগাঁওয়ে ভারতীয় নীলগাই উদ্ধার

অসহায় দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বেনাপোল সমাজকল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ