বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি : বিগত ২০০৬ সালের ঐতিহাসিক ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্রসস্ত্র সহ পৈশাচিক হত্যা কান্ডের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আয়োজনে ২৬ অক্টোবর শনিবার বিকেল ৩টায় শেরপুর জেলা শহরের পৌর অডিটোরিয়াম টাউন হলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আমীর মাওলানা নূরে আল সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মু. রাশেদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার সেক্রেটারী ডা. হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারী নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল বাতেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শহর শাখার নায়েবে আমীর মু. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ, শহর শাখার নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ও কর্ম পরিষদ সদস্যগণ।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হত্যাকান্ড চালিয়ে তাদের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করেছে। তাই আজকেই এই প্রতিবাদ সভা থেকে ওই আওয়ামী লীগ হত্যাকারীদের বিচার করতে হবে। পরিশেষে আগামী সংসদ নির্বাচনে তাদের প্রার্থী শেরপুর-১ আসনের হাফেজ মু. রাশেদুল ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য শেরপুরবাসীর প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় সেনা ক্যাম্প ইনচার্জ পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি

কোটচাঁদপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের আহত ৯ 

পাইকগাছা খাদ্য গুদামের নিম্নমানের চাল ফেরত দিলেন ইউএনও মমতাজ বেগম 

নিউইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে বাফেলো শহরে সংবাদ সম্মেলন এবং বাফেলো সিটি বিএনপির নির্বাচনে অংশ নিতে নেতাদের প্রার্থীতা ঘোষণা 

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত 

সীতাকুণ্ডে তারুণ্যের উৎসব ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলে যাবে’

শার্শায় দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত 

তাহিরপুরে ইউপি সদস্য গ্রেফতার 

বোদায় সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

বালিয়াডাঙ্গীতে কোন অপরাধী পার পাবে না : ওসি খায়রুল আনাম