বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ১৬০ জন সদস্যগণকে সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৮, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ

কাকন সরকা, শেরপুর॥ শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) বিকেল ৩ টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনের হল রুমে শেরপুর সদর পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলার পৌর মেয়র – আলহাজ্ব গোলাম কিবরিয়া। প্রধান আলোচক জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার, আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, পৌরসভার প্যানেল মেয়র, মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অলোচনা সভা শেষে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়ার অর্থায়নে ১৬০ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রা ও লিফলেট বিতরণ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও 

আগামী সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে : দুলু 

যশোরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনতে এসে পদদলিত হয়ে আহত ৯

শেরপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

ঝিনাইদহের ট্রাকসহ বিপুল পরিমান পলিথিন জব্দ, আটক ২

ঈদগাঁওতে ভূমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

রাণীশংকৈলে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন