বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রোববার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে ফেব্রুয়ারি মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। পুলিশ সুপার তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান-সহ উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কল্যাণ সভায় সম্প্রতি পিআরএলগামী শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৬ জন পুলিশ সদস্য ও ৩ জন সিভিল স্টাফদের অবসরজনিত বিদায় সংবর্ধনা আনুষ্ঠানিকতার সাথে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে শিশু ধ’র্ষন মামলা করায় পু’ড়িয়ে হ’ত্যার হু’মকী ॥ অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতির উদ্যোগে বিজয় দিবস ও অভিষেক সম্পন্ন 

বাগমারায় নিখোঁজ গৃহবধূ শাবানার সন্ধানের দাবীতে মানববন্ধন

লোহাগড়ায় বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা; প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতা

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ মোর্তজা

কক্সবাজার জেলা বারের নির্বাচনে সিরাজ সভাপতি ও তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত

হরিপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

ফাটাকেষ্টরুপে যশোরের নবাগত পুলিশ সুপার; হলেন বিস্মিত করলেনও বিস্মিত !

ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে সাগরে ট্রলার ও জেলে নিখোঁজ, লন্ডভন্ড আমন ধানের ক্ষেত

যশোরে বিষাক্ত মদ পানে তিন জনের মৃত্যু