বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ জুন ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় ব্রীজ নির্মাণ কাজ দুই বছর পূর্বে শেষ হলেও সংযোগ সড়ক ভূমিদস্যুদের কবলে থাকায় মিলছেনা সুফল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৯, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা : খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ব্রীজ নির্মাণ কাজ শেষ হয়েছে দুই বছর। ব্রীজ নির্মাণ করা হলেও সুফল মিলছে না এলাকাবাসীর। নির্বাহী কর্মকর্তাকে বলেও কোন প্রতিকার পায়নি বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব। ব্রীজের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বাজার চ্যারিটেবল ডিসপেনসারী সড়কে ১২৬০ মি. চেইনেজে ৫০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ সম্পন্ন হলেও ১৪৫ মি. দৈর্ঘ্যের সংযোগ সড়কের কাজ ভূমি দস্যুদের দৌরাত্ম্যের কারণে থমকে গেছে। ভূমি দস্যুদের দৌরাত্ম্য এতটাই গত দুই বছর যাবত বার বার বলা সত্বেও কোন কর্ণপাত না করায় নির্মিত ব্রীজের কোন সুফল পাচ্ছে না এলাকাবাসী। জনদুর্ভোগ বেড়েই চলেছে।

আরও আশ্চর্যের বিষয় ব্রীজের সংযোগ সড়কের ১৪৫ মি. জমি সম্পূর্ণ সরকারি খাস সম্পত্তি। নদীর চরভরাটি। ব্রীজ সংলগ্ন চরভরাটি সরকারি জমি অবৈধ ভাবে মৎস্য ঘের করে আসছেন রাড়ুলীর নিজাম উদ্দিনের ছেলে রমজান মোড়ল (৫২)।

উপজেলা প্রকৌশলীর কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গত দুই বছর থেকে ওই ঘের মালিক কে অ্যাপ্রোচ সড়কের অংশে পানি না উঠানোর জন্য বার বার নিষেধ করলেও থোরাই কেয়ার। দখলত্ব বজায় রাখতে মুখে পানি সরানোর কথা বলেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে। এছাড়া উপজেলা প্রশাসন থেকে প্রত্যেক ঘের মালিক কে সরকারি রাস্তা থেকে ১০ ফুট দুরত্বে রিং বাঁধ দিয়ে মৎস্য ঘের করার কথা থাকলেও কোন নির্দেশনার ধার ধারে না বলে অভিযোগ পাওয়া গেছে। রমজান শুধু ওই অংশটুকু নয় নদীর চরভরাটি অনেক সরকারি জমি অবৈধ ভাবে দখল নিয়ে মৎস্য ঘের করে আসছেন বলে স্থানীয়রা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেও কোন প্রতিকার পাইনি বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ও খুলনা জেলা পাইকগাছা উপজেলাধীন সীমান্তবর্তী কাটিপাড়া ব্রীজটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। কাটিপাড়া ব্রীজ চালু হলে অবহেলিত এ জনপদের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। দু’উপজেলার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে। এ অঞ্চলের মানুষের সাথে জেলা ও রাজধানীতে যেতে সময় এবং অর্থ দুই বাঁচবে। ব্রীজটির কার্যাদেশ ২০১৯ সালে অক্টোবর মাস এবং ১৯২০ সালের অক্টোবরে কাজ সম্পন্ন করার কথা থাকলেও করোনা ভাইরাস সহ অন্যান্য সমস্যার জন্য দুই দফা সময় বাড়িয়ে এবছরের জুন মাসে শেষ করার কথা। সেই হিসেবে মেসার্স জিয়াউর ট্রেডার্স ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। খেশরার উপর অংশের ১৩০ মিটার সংযোগ সড়কের কাজও শেষ করেছেন। কিন্তু কাটিপাড়া অংশ ১৪৫ মিটার সংযোগ সড়কের কাজ অবৈধ দখলদারদের জন্য আজও শুরু করতে পারেননি বলে জানিয়েছেন মেসার্স জিয়াউর ট্রেডার্সের ম্যানেজার সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে এখনই ওই স্থানের পানি সড়ানো না হলে এবছর সংযোগ সড়কের কাজ করা সম্ভব না। আমরা এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের দরখাস্ত দিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ বলেন, আমি যতদূর জানি বিষয়টি নিরসনে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার এর দায়িত্ব দেয়া হয়েছে। আজও কোন সুরাহা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, সরিষার মধ্যে ভূত। আমাদের সমাজে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস সম্পত্তি এরকম বহু রমযানেরা জবরদখল করে রয়েছে। প্রশাসন কড়া পদক্ষেপ নিলে আমাদের এ দুর্ভোগ পোহাতে হতো না।

সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘের মালিক রমজান বলেন, এব্যাপারে আমার সাথে কেউ কথা বলেননি। ইঞ্জিনিয়ার সাহেব একদিন কথা বলছিলেন। আমি সবসময় মাটি দিতে প্রস্তুত। ঠিকাদাররা কাজ ঠিকমত করে না। তালবাহনা করে। উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব বলেন, জুন মাসে ব্রীজটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ব্রীজটির পাইকগাছা অংশের সংযোগ সড়কটি প্রতিবন্ধকতার কারণে নির্দিষ্ট সময় শেষ করা সম্ভব হয়নি। যার কারণে এলাকাবাসী ব্রীজটির সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনকে ফোন করে পাওয়া যায়নি। এরপর খুদে বার্তা দিলেও কোন উত্তর আসেনি।

এমপি মোঃ রশীদুজ্জামান বলেন, বিষয়টি অবগত হওয়া মাত্রই সমাধানের জন্য রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার এর কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার জানান, বিয়ষটি নিয়ে দু’পক্ষের সাথে কথা হয়েছে। ঈদ ঘনিয়ে আসায় ঈদ পরবর্তীতে বসার কথা রয়েছে। আশা করি দ্রুত নিষ্পত্তি হবে। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বর্ষা মৌসুমের আগেই সংযোগ সড়ক নির্মাণ করে ব্রীজটি চালুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হোম গ্যাসের দাম বাড়াল ন্যাশনাল গ্রিড

নাসিরনগরে ছাত্রদল নেতা খুনের ঘটনায় গ্রামছাড়া ২ শতাধিক পরিবার, বাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাঠ লুট, এলাকাজুড়ে আতংক

তাহেরপুর পৌর মেয়র আবুল কালামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল 

লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

পূর্ব পাকিস্তানের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া মন্তব্য, অসম হলে পশ্চিম বাংলায় নয় কেন!

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত 

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০, আটক ৬

কয়রা থানা পুলিশের অভিযানে ৫৩ কেজি হরিণের মাংস ৩১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার

আরব আমিরাতে গাউসিয়া কমিটি শারজাহ্ প্রাদেশিক শাখা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ মাহফিল

খুলনার পাইকগাছায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ