বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সড়কের বাঁক সোজা’র জমি অধিগ্রহন সার্ভে সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা॥ খুলনা’র ডুমুরিয়ার ১৮ মাইল হতে কয়রা উপজেলা পর্যন্ত ৬৫ কিঃমিঃ নির্মানাধীন সড়কের বাঁক সরলী করনে জমি অধিগ্রহণের জন্য সার্ভে করা হয়েছে । বুধবার সকালে জেলা সড়ক ও জনপদ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সড়কের ৩৮ টি বাঁকের সরলী করনের স্থান সার্ভে করে প্রকল্পের নির্মান কাজে’র অগ্রগতি সম্পর্কে পাইকগাছায় এক প্রেস ব্রিফিং করেন।

বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ সহ সংশ্লিষ্টরা সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অতিঃ জেলা প্রশাসক মোছাঃ শাহনাজ পারভীন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ভাইচ চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

প্রেস ব্রিফিং এ নির্বাহী প্রকৌশলী বলেন, খুলনা-৬’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র প্রচেষ্টায় ১৮ ডুমুরিয়ার ১৮ মাইল হতে তালা,পাইকগাছা ও কয়রা পর্যন্ত ৩৩৯ কোটি টাকা ব্যায়ে সড়ক প্রশস্ত করণে ৬৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরোও জানান,প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মেগা এ প্রকল্পের সাড়ে ৩ কিঃমিঃ সড়কের বাঁক সরলী করন করতে ভূমি অধিগ্রহনের জন্য ৭২ কোটি টাকা রবাদ্দ হয়েছে, যা জুনের মধ্যে এর কাজ শেষ হবে। এছাড়া এ প্রকল্পে ১৮ ফুট প্রশস্ত সড়কের দু’পাশ্বে আরোও ৩ ফুট করে বৃদ্ধি করে ২৪ ফুট প্রশস্ত করা হবে। নির্বাহী প্রকৌশলী মাসুদ সর্বশেষ নৈতিবাচক বাচক মন্তব্য না করে এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহয়তা কামনা করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্র বিষয়ক নীতিমালার কিছু ক্ষেত্রে আমাদের কঠোর নিজস্বতা থাকবে: নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা

উখিয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

সুনামগঞ্জ সীমান্তে একটি লং রেঞ্জ শ্যুটিং রাইফেলসহ তিনজন আটক

৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় আবুল হোসেন আবু

ঝরা পাতার ভীড়ে

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে

মানুষের সৃষ্টি রহস্য : কুরআন ও আধুনিক বিজ্ঞান

ক্ষমতায় থেকে দল গঠন করলে মানুষ পিঠের চামড়া তুলে নেবে : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ

খাগড়াছড়িতে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু