বাংলাদেশ সকাল
বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম চলমান -ডিসি জাহিদুল ইসলাম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র‌্যালি বের হয়। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাইকারদের হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গ্রীন আমরেলা নামে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে । চালক, হেলপারদের প্রশিক্ষণ ও পোশাকের ব্যবস্থা করা সহ ড্রাইভারদের জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে।তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হব।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আবদুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই এর জেলা প্রতিনিধি মো. জামান মিয়া প্রমুখ।

দক্ষ এবং পূর্বে দুর্ঘটনা ঘটান নাই এমন নির্বাচিত ২ জন পেশাদার চালককে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাই-রাণীনগরে পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক-১

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিউইয়র্কে সমাবেশ ও মিষ্টি বিতরন

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২১’তম বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জেলা প্রশাসকের নির্দেশনায় লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছে: ঈদ উদযাপনে ফিরবে স্বস্তি

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রস্তুতি সমাবেশে আ জ ম নাছির উদ্দীন

নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

জননিরাপত্তায় গাজীপুরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন

শার্শার কায়বা থেকে ৩টি হাতবোমা উদ্ধার

শার্শার বাগআঁচড়ায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার

কাচারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত