বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও জনতা বাজারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম‌এস‌এফ) এর উদ্যোগে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি তার বক্তব্যে বলেন,

“সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে সাংবাদিকরা এখনো নিরাপদ নয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত কার্যকর করতে হবে, অন্যথায় পুনরায় সারাদেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে।”

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার তাহিরপুর সংবাদদাতা মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের উপর এ ধরনের নির্মম হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ন্যায়বিচার চাই, বিচারহীনতার সংস্কৃতি চাই না। এ হত্যাকাণ্ড প্রমাণ করেছে, সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবুল বাসার নুরুল্লাহ, জনতা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল শাহ, হাফেজ রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনতা বাজার ইউনিটের সভাপতি আবু তাহের, ও সাধারণ সম্পাদক মোঃ আনারুল শাহ, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মাহফিলে শহীদ সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের ক্ষমতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের যাচাই বাছাই 

শেরপুরে হাসপাতালের ছয় তলা বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

দেবহাটায় গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ 

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে প্রতারণা

আড়াইহাজারে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নাতিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

বৈষম্যবিরোধীদের আয়োজনে উপজেলার দুই ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃ’ ত্যু

পঞ্চগড়ে চাকুরী ফেরতের দাবীতে মানববন্ধন 

পুলিশ বাহিনীতে দুই অতিরিক্ত আইজিসহ ৫৫ কর্মকর্তা রদবদল

যশোর জেলা বিএমএসএস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত