বাংলাদেশ সকাল
বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাপাহারে ভাই ভাই এন্টারপ্রাইজের বাৎসরিক মিলনমেলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

 

মোঃ এনামুল হক, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের বাৎসরিক মিলনমেলা। বুধবার সকাল ১০টায় সাপাহার আল রাফি চায়নিজ রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলাকে কেন্দ্র করে পুরো রেস্টুরেন্টে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান। পৃষ্ঠপোষকতা করেন মোঃ বাদশা আলমগীর। অনুষ্ঠানে এলাকার ইলেকট্রিশিয়ান, স্যানিটারি ও প্লাম্বিং মিস্ত্রি, উপকরণ সরবরাহকারী, ঠিকাদারসহ সংশ্লিষ্ট নানা পেশার মানুষ অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দগন।

সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, “মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে আজকের অবস্থানে আনতে আপনাদের অবদান সবচেয়ে বেশি। আপনারা যেভাবে আমাদের প্রতি আস্থা ও সমর্থন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।”

তিনি আরও বলেন, “এই মিলনমেলা যদিও ছোট পরিসরে আয়োজন করা হয়েছে, সামনে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা আর উপস্থিতি আমাদের জন্য বিরাট প্রেরণা। আপনাদের ভালোবাসা ছাড়া এমন আয়োজন সম্ভব নয়।”

আলোচনা পর্বে বক্তারা প্রতিষ্ঠানটির মানসম্মত সেবা, গ্রাহকমুখী আচরণ এবং পণ্যের গুণগত মানের প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও ভাই ভাই এন্টারপ্রাইজ একইভাবে সেবা দিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। মিলনমেলা শেষে অতিথিদের আপ্যায়নে খাবারের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেনারেল হাসপাতালের কান্ড ! একজনের প্যাথলজি রিপোর্টে আর একজনের চিকিৎসা !!

আগস্ট বিপ্লবে বিজয়ের নেপথ্যের নায়ক তারেক রহমান -আনিসুর রহমান আনিস 

সুনামগঞ্জে বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি; প্রতিবাদে মানববন্ধন

বেনাপোলে বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল উদ্ধার

রাণীশংকৈলে গাঁজাসহ ৩ জন আটক

শরীয়তপুরে বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা 

গ্রামের সকল টিউবওয়েলে বিষ প্রয়োগ দুষ্কৃতীদের; পানি পান না করাই রক্ষা

আ.লীগের দখলে মাঠ, মানুষ হাওয়া ভবন দেখতে চাইনা-ভূমিমন্ত্রী 

পঞ্চগড়ে শিক্ষকের যোগদান, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন