মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
শুভ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ জয়পুরহাট সদর। সুন্দরপুর উচ্চ বিদ্যালয় ও কারিটাস বাংলাদেশ (আশা প্রকল্প) যৌথ উদ্যোগে পান্তা ভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ১৪ ইং এপ্রিল (২০২৫)। নতুন বছরকে স্বাগত জানাতে এবং পুরাতন ঐতিহ্য ফিরে আনতে এই অনুষ্ঠানটি দুটি পর্বে আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সকাল ৭ টা হতে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত, কাচা মরিচ, পাটের শাক,বাংলা ইলিশ, আলুর ভর্তা সহ মসুর কালাই ভর্তার আয়োজন করেছেন। প্রথম পর্বের অনুষ্ঠানটি দুপুর ১২টা পর্যন্ত চলমান ছিল। যেখানে সর্বস্তরের মানুষ পান্তা ভাত খেয়েছেন।সর্বপ্রথম ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী, তারপর সকল শ্রেণীর লোক জন খেয়েছেন।

পরের পর্ব দুপুর ২টার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোটদের ও স্কুলের ছাত্র ছাত্রীর জন্য নিত্য, গান, ছড়া ইত্যাদি পরিবেশন করা হয়। তবে অনুষ্ঠানটি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আদিবাসীদের ঐতিহ্যবাহী সাঁওতাল ড্যান্স ও তাদের আদিবাসী গান। বৈকাল ৪টা পর্যন্ত নাচ গানে মুখরিত ছিল পুরো মাঠ যেখানে শত শত দর্শক অনুষ্ঠান উপভোগ করছিলেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুন্দরপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্রী অনিল চন্দ্র বর্মন, সরকারি শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মিজানুর রহমান মোঃ হামিদুল ইসলাম, মোছাঃ ফেরদেসিয়ারা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক/শিক্ষিকা মন্ডলী সহ চকবরকত ফাঁড়ী থানার এ এস আই মোঃ আনোয়ার হোসেন ও কারিটাশ এনজিও (আশা প্রকল্পের) মাঠ কর্মকর্তা মাইকেল মারান্ডি বলাই, আরো উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ বেলাল হোসেন এবং ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ তফিজ উদ্দীন চকবকত ইউনিয়ন জয়পুরহাট।
উক্ত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়ে।




















