বাংলাদেশ সকাল
রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্মার্ট গ্রন্থগার, স্মার্ট বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম॥ চন্দনাইশে ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্হাগার দিবস পালন করা হয়।’স্মার্ট গ্রন্হাগার স্মার্ট বাংলাদেশ ‘ এ বছরের গ্রন্হাগার দিবসের প্রতিপাদ্য।

এ উপলক্ষ্যে ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক ছড়াকার শিক্ষক শাহজাহান আজাদের সভাপতিত্বে

ও লেখক সংগঠক সাফাত বিন সানাউল্লাহর সঞ্চালনায় বিকেলে গ্রন্হাগারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, হিফজুল কোরআন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব অধ্যাপক মো. আবু ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন এনজিও ব্যক্তিত্ব জনাব মাহমুদুল হক, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো নুরুল আলম ম্যানেজার,চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের সংগঠক ওবায়দুল আলম রাকিব।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মো জসীম উদ্দিন, আবদুল্লাহ ফয়সাল,মফিজ উদ্দিন, জুবায়ের আজাদ, আবু উবায়দা মাহিন, রিদুয়ান আলম, রিজভী, প্রমুখ।

সভায় প্রধান অতিথি অধ্যাপক মো. আবু ইউসুফ বলেন ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি বলেন তাঁর শিক্ষক মরহুম আবুল কালাম আজাদ ও তাঁর সহোদর ভাই মরহুম প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মান দু’জনই ছিলেন প্রথমকাতারের ভাষাসৈনিক এবং গুণী শিক্ষাবিদ।তিনি আরও বলেন ভাষাসংগ্রামের মাঝে বাঙালির স্বাধিকার আন্দোলনের বীজ নিহিত ছিল। বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও ভাষাসৈনিক ছিলেন। আবার তাঁর নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন প্রকুত ইতিহাস অধ্যয়ন করতে হবে। তরুণ প্রজন্মকে প্রিন্টেট বই এবং ডিজিটাল বই দুইভাবেই পাঠাভ্যাস করতে হবে।ম্যানুয়েল গ্রন্হাগারের উপযোগিতা সমধিক। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মাট গ্রন্হাগারের উপর ও গুরুত্ব দিতে হবে।

সভাপতি শাহজাহান আজাদ সববয়সের মানুষদের বই পড়ার সুবিধার্থে প্রতিটব গ্রামে আকটব করে গ্রন্হাগার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয় আসার আহ্বান জানান। পরে উপস্হিত সবার জন্য চা চক্রের আয়োজন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে আসন্ন যীশু খ্রীষ্টের জন্ম উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা 

জগন্নাথপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চৌফলদন্ডীতে জীপের ধাক্কায় ইসলামাবাদের টমটম চালকের মর্মান্তিক মৃত্যু 

হজ্জ যাত্রীরা ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবেন; প্রস্তুত ‘এমভি বে- ওয়ান’

আলহাজ্ব আহমেদুর রহমান এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত 

জগন্নাথপুরে জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম কামালীর স্বদেশ প্রত্যাবর্তন 

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন কালীন ভাতা প্রদানের দাবীতে মানববন্ধন

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক সাংবাদিক লাঞ্চিত: বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ 

ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় কম্বলসহ আটক-৩

যশোর সদর ও চাঁচড়া ফাঁড়ির সাবেক দুই এসআইসহ ৭ পুলিশের বিরুদ্ধে আরও মামলা