বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অতিবৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি; খুলে দেওয়া হয়েছে তিস্তার ৪৪টি জলকপাট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী : তিন দিনের টানা বৃষ্টিতে ও উজানের নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬:৩০ টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮৩ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এ দিকে তিস্তায় পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে নদীভাঙন বসতবাড়িতে ঢুকতে শুরু করেছে তিস্তার পানি।

জানা গেছে, দুদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সেই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আমন ধানের রোয়া ক্ষেত।

তিস্তার সতির চর এলাকার হাফিজুল ইসলাম বাইশপুকুর এলাকার রফিকুল ইসলাম ও পারভীনা আক্তার বলেন, তিস্তার পানি বৃদ্ধিতে আমরা আতঙ্কিত । বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, সহজভাবে চলাচল করা যাচ্ছে না।

ডিমলা উপজেলার খগাখড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য বজলার রহমান জানান, গত তিনদিন ধরে টানা বর্ষণের তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে।এতে ১নং ওয়ার্ড কিসামত ছাতনাই, ২নং ওয়ার্ড দোহলপাড়ায় তিস্তার বন্যার পানি প্রবেশ করেছে । রাস্তাঘাটে পানি উঠে চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখায় কর্তব্যরত ফিরোজ আহম্মেদ ও উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন জানায়, আজ ২৮সেপ্টম্বর দুপুর ২:১৭ টায় তিস্তার পানি বিপদ সীমার ১২সে: মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪ গেট খোলা রাখা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আরো বাড়তে পারে। তবে অল্প সময়ের মধ্যে বন্যার পানি নেমে যাবে। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা চরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বলে চর এলাকার ভুক্তভোগীরা জানায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্মার্টফোনে জুয়া খেলা : ধ্বংসের পথে যুব ও তরুন সমাজ

কৃষক শহিদুলের দুই চোখ উপড়ে দিলো দুর্বৃত্তরা

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পিবিআইয়ের দৃঢ়তায় মানবপাচারকারী’র হাত থেকে ভিকটিম উদ্ধার; আটক-৩

নিজ গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে যুবকের মৃত্যু 

ঝিনাইদহে যুবক কে জবাই করে হত্যা

নওগাঁয় প্রশিকার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

না’গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া

যশোরের বাঘারপাড়ায় নারকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিক সিলগালা

খুলনার কয়রায় ১৩ জন আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৮ এর ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ