বাংলাদেশ সকাল
রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান ডিসি জাহিদুল ইসলাম মিঞা’র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন খান এবং কেন্দ্রীয় মহাসচিব মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে সরকারের রাজস্ব সংগ্রহে নিরলসভাবে কাজ করেছেন, আপনারাই প্রশাসনের মূল চালিকাশক্তি। দেশের সেবায় আপনারা যে সময় ও শ্রম দিয়েছেন, তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। ভবিষ্যতে আপনারা পরিবারের সঙ্গে সময় কাটাবেন, সন্তানদের প্রতি মনোযোগী হবেন এবং দেশের কল্যাণে সমাজে অবদান রাখবেন- এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ শাহজাহান, সেন্টু আহমেদ, ও আশরাফ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মা’কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্ৰেফতার

রামগড়ে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী পেল খাগড়াছড়ি পুলিশ সুপারের ঈদ উপহার 

ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিত তারা, ৫টি আগ্নেয়াস্ত্র’সহ বিপুল বুলেট উদ্ধার; গ্রেফতার ৭

ঝিনাইদহে মাদক বিরোধী বাইসাইকেল র‌্যালি

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার 

ডোমারে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁও জেলা আ.লীগ সভাপতি সাদেক কুরাইশী আর নেই 

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের দ্বায় কে নিবে : জেএসএফ

জিপিএ-৫ না পেয়ে ঠাকুরগাঁওয়ে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে মূর্তি প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার