বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে বরগুনায় মালিক-শ্রমিকদের মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনা জেলায় ট্রাক, ট্রাক্টর,কাভার্ড ভ্যান, ট্যাংলরী ও অন্যান্য যন্ত্রচালিত যানবাহনের উপর অবৈধ পৌর টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বরগুনা টাউন হল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংলরী মালিক ও শ্রমিক সমন্বয় কমিটি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরগুনা পৌরসভা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে, যার কোনো বৈধ ভিত্তি নেই। এই টোল আদায় পরিবহন খাতে বাড়তি চাপ সৃষ্টি করছে এবং সাধারণ পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাসাধারণ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা বলেন,আইনি বৈধতা ছাড়া পৌর কর্তৃপক্ষ যে হারে টোল আদায় করছে তা সম্পূর্ণ অন্যায় ও জনগণের প্রতি চরম অবিচার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এই অবৈধ টোল আদায় বন্ধের দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, যদি দাবি মেনে নেওয়া না হয়, তবে ভবিষ্যতে কঠোর আন্দোলন ও কর্মবিরতির মতো কর্মসূচি নিতে বাধ্য হবেন তারা।

সভাপতির মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমরা এই ট্যাক্সের বিরুদ্ধে, এই ট্যাক্স আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা মালিক-শ্রমিক একসাথে একত্রিত হয়েছি। এই ট্যাক্স যদি তুলে না নেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। আমরা পৌরসভাকে বলতে চাই এই অবৈধ টোল আমরা মানব না। সড়কে গাড়ি চালানো কঠিন হয়ে গেছে, খরচ বেড়েছে, যন্ত্রপাতির দাম বেড়েছে তার ওপর আবার এই ট্যাক্স! আমরা দাবি জানাই, এই অবৈধ পৌর টোল দ্রুত বন্ধ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে।মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা সদর  ট্রাক, টেংলরি, টেক্টর,কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতির মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, লাইনম্যান মোঃ সফিকুল ইসলাম বাদল,যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুলহাস প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। এ বিষয়ে বরগুনা পৌরসভার কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গৌরীপুর থানার নতুন অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান

ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করার নায়ক এজেন্ট ব্যাংকের পরিচালক পিন্টু! 

শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃ’ত্যু; আহত ৩

রাণীনগরে গাঁজাসহ যুবক গ্রেফতার 

নওগাঁর আত্রাইয়ে সিভিডিপি সমিতি ভূক্ত সমবায়ীদের মাসিকযৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

পারিবারিক প্রতিহিংসায় পুকুর খনন করে বাড়ি ধসের পরিকল্পনা; ভুক্তভোগীর অভিযোগ 

ময়মনসিংহে প্রকাশ্যে দূর্বৃত্তের হাতে সাংবাদিক স্বপন ভদ্র খু/ন, বিএমএসএস’র নিন্দা

আমাদের আইন -এর শেরপুর জেলা শাখার নব কমিটি গঠন

বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

পিডিবির বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আবেদন; বেহাল দশার কারনে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা