বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শংকরপুরে মদিনাতুল উলূম হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজে কুরআন সম্পন্ন করেছেন দুই ছাত্র 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ

 

মো: তরিকুল ইসলাম সুজন: যশোরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ মদিনাতুল উলূম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং থেকে চলতি বছর পুনরায় দুইজন ছাত্র পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করেছেন। এই সাফল্য উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) যোহরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ দোয়া ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফেজ সম্পন্নকারী দুইজন ছাত্র হলেন— ১। মোহাম্মদ ইউনুস হোসেন (১৭), পিতা: মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাম: রতনদিয়া চাউলিয়া, মনিরামপুর, যশোর। ২। মোঃ আকিজুর রহমান (১৪), পিতা: মোঃ হাফিজুর শেখ, গ্রাম: হানুয়ার পূর্বপাড়া, রাজগঞ্জ, যশোর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন শংকরপুর ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মোঃ হাফিজুর মাস্টার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সুজন, ক্যাশিয়ার আব্দুল হক টিপু, শংকরপুর টার্মিনালের ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, টার্মিনাল মসজিদের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, যশোর কলেজের শিক্ষক মোঃ শামিম স্যার, হাফেজ মোঃ সুবাহান, হাফেজ মোঃ ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে নব্য হাফেজদের হাতে পবিত্র কুরআন শরীফ, জুব্বা ও পাগড়ি তুলে দেওয়া হয়। অতিথিবৃন্দ তাদের জন্য দোয়া করেন এবং উৎসাহ প্রদান করেন। বিশেষভাবে ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন হাফেজদের মাঝে নগদ অর্থ প্রদান করে আনন্দ প্রকাশ করেন।
এই সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী গর্বিত। তারা আরও এ ধরনের সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নানের পক্ষে মটরসাইকেল শোভাযাত্রা 

আযানে আপত্তি চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খাঁনের 

ডিমলায় ইবতেদায়ী মাদ্রাসার বই বিতরণ

হরিণাকুন্ডুর পল্লীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে আন্তজাতীক নারী দিবস পালিত

জাতীয় পর্যায়ে পুলিশ আর্চারি ক্লাবের চারটি স্বর্ণপদকসহ আটটি পদক জয়

কেবিএম আছমত আলীর সহধর্মিনীর জানাজায় ডেপুটি এটর্নি জেনারেল জর্জ

শেরপুরে জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন 

বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন ঘিরে মাদক জুয়া রমরমা

তিস্তার ধু-ধু বালু চর এখন কৃষকের সবুজ দিগন্ত