বাংলাদেশ সকাল
বুধবার , ১০ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপ ও উপগ্রুপে জর্জরিত দক্ষিণ চট্টগ্রামের ছাত্রদল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। বিলুপ্ত কমিটির সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক মো. মহসিন বেশ কিছু কলেজ কমিটি অনুমোদন দিলেও থানা কমিটি অনুমোদন দিতে পারেননি। এছাড়া নিজেদের দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় উঠে আসেনি জেলা ছাত্রদলে নতুন নেতৃত্ব। এক বছর পার হলেও এখনো নতুন কমিটি দিতে পারেনি কেন্দ্র। এতে হতাশা বিরাজ করছে তৃণমূলে। ২০১৮ সালের ১ আগস্ট শহীদুল ইসলাম শহীদকে সভাপতি, ইকবাল হায়দার চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, মো. মহসিন সাধারণ সম্পাদক, কেএম আব্বাস যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজী মোহাম্মদ মনিরকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। চট্টগ্রাম দক্ষিণ জেলা এক সময় ছিল বিএনপির ঘাঁটি। এই জেলার সংসদীয় ৬ আসনের প্রায় সবকটিতে বিভিন্ন সময়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থীরা।

কারণ হিসেবে জানা যায়, জেলা ও ইউনিটে দলীয়ভাবে ছিল শক্তিশালী কমিটি ও অবস্থান। কিন্তু ২০০৮ সালে বিএনপি বিরোধী দলে আসার পর থেকে তা কমতে শুরু করে। বাড়তে থাকে অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপ ও উপগ্রুপ। ফলে দিন দিন সাংগঠনিকভাবে পঙ্গু হয়ে উঠে এক সময়ের শক্তিশালী এ ইউনিট। বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল কখনো চলে আহ্বায়ক কমিটি দিয়ে আবার কখনো সুপার ফাইভে সীমাবদ্ধ হয়ে যায় দলীয় গ্রুপিংয়ের কারণে।

যার ফলে বিগত এক যুগ ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরেও জুটেনি কারো কোনো দলীয় পরিচয়। জেলার পাশাপাশি থানা, উপজেলা ও কলেজ পর্যায়ে যারা রাজনীতি করেছেন তারাও বিদায় নিয়েছেন গ্রুপিংয়ের রাজনীতির বলী হয়ে পদহীনভাবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি গঠন হওয়ার খবরে শীর্ষ দুই পদে প্রার্থী হয়েছেন প্রায় শতাধিক ছাত্রনেতা। তালিকায় আছেন, বোয়ালখালীর জিয়াউল হক জুনাইদ, আনোয়ারার ওহিদুল ইসলাম ওহিদ,চন্দনাইশের মোহাম্মদ পারভেজ, বাঁশখালীর, মোহাম্মদ আজিম, ফরহাদুল ইসলাম, আনোয়ারার আসাদুজ্জামান সাজ্জাদ, আরেফিন রিয়াদ, পটিয়ার, এস এম নয়ন, লোহাগাড়ার শোয়াইবুল ইসলাম চৌধুরী, পটিয়ার রবিউল হোসেন রবি, তারেক রহমান, আবদুস সবুর, দিলদার হোসেন রানা, কর্ণফুলীর মো.সালাউদ্দিন ও আনোয়ারার ইসমাইল বিন মনির।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে। যেকোনও সময় কমিটি হবে। আহ্বায়ক কমিটি না পূর্ণাঙ্গ কমিটি করা হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেখানে কমিটি দিচ্ছি সেখানে পূর্ণাঙ্গ কমিটি দিচ্ছি । চলতি মাসে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ও ব্যঙ্গাত্মকভাবে কটুক্তি করার দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা; তদন্তে পিবিআই

দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া স্থাপনে বিজিবির বাঁধা

শেরপুরে জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন 

জাতির পিতার সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা

বদলগাছীতে মোটরসাইকেলে রোড এক্সিডেন্টে এক ব্যক্তির মৃত্যু

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে ইউপি সদস্যদের মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

শৈলকুপা নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার দাবীতে মানববন্ধন

বিএমএসএস’র সহযোদ্ধার অসুস্থ মায়ের পাশে সভাপতি জুয়েল আহমেদ

গাজীপুরে যুবদলের সভাপতি পদপ্রার্থীরাব্বি চৌধুরীর বিরুদ্ধে গার্মেন্টস দখলের অভিযোগ 

যশোরে মারপিটের ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মামলা