বাংলাদেশ সকাল
সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অসদাচারণের দায়ে সাময়িক বরখাস্ত পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও ডাঃ আবুল কাশেম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

 

মোঃ জুয়েল (বোদা পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবুল কাশেম’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক শিশুর বাবা ও স্বজনদের সঙ্গে তিনি কুরুচিপূর্ণ, অপমানজনক ও হুমকিসূচক ভাষায় কথা বলার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফলে সাধারণ জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই সোস্যাল মিডিয়ায় নিজের মতামত ও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ধরনের পোস্ট করেছেন। পরবর্তীতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ২২-সেপ্টেম্বরস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-৩ শাখা হতে উপসচিব (মুহাম্মদ আব্দুর রউফ মিয়া) স্বাক্ষরিত আদেশ মূলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশ কপিতে উল্লখ করা হয়, যেহেতু ডাঃ মোঃ আবুল কাশেম আবাসিক মেডিকেল অফিসার সদর হাসপাতাল পঞ্চগড় কতৃক রোগীর আত্মীয়ের সাথে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এহেন অপেশাদার আচরণের জন্য তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। যা অদূর ভবিষ্যতে সকলের জন্য দৃষ্টান্তমূলক শিক্ষা হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ 

ঈশ্বরদীতে চোলাইমদসহ আটক ১

শেরপুরে কিশোরীদের ৪ মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্ভোধন 

রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিলের খেয়াঘাটে জোটেনি একটি ব্রিজ; ৪০ গ্রামের মানুষের নৌকাই একমাত্র ভরসা

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের মৃত্যু, সর্বস্তরের স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনের শোক

যশোর কেন্দ্রীয় কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন

এদেশে যদি সত্যিকারের সংস্কার করে থাকে, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান

সীতাকুণ্ডের সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এডঃ আজিজুল হক চৌধুরীর ২৬’তম মৃত্যু বার্ষিকী আজ

ডুমুরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস- ২০২৩ পালিত

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন