রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া (খুলনা)॥ খুলনার ডুমুরিয়া ইসলামিক ফাউন্ডেশন (মডেল রিসোর্স) সেন্টার এর নিজস্ব হল রুমে শুক্রবার সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ কেয়ারটেকার মোঃ আঃ গফুর এর সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উপলক্ষে আলোচনা দোয়া- মোনাজাত ও কুরআন খতম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন সহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন ইসলামিক ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা অফিস।
ডুমুরিয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ১৯২০ সালের ১৭ মার্চ আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের মাধ্যমে একটি নতুন সূর্যের উদয় হয়েছিল। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু জন্মের মধ্যে দিয়ে বাঙালী পেয়েছিলো বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।আজকের এই দিনে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাহাত করেন আলেম ওলামাগণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার,বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,সাধারণ কেয়ারটেকার মোঃ শরিফুল ইসলাম,মোঃ হাফিজুর রহমান আকুন্জী,মোঃ নাজমুল ইসলাম, শিক্ষক- শিক্ষিকা মন্ডলী প্রমুখ ব্যক্তিবর্গ।




















