বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অস্ত্র, ইয়াবা ও জাল টাকাসহ গ্রেফতার কালকিনির ইউনিয়ন ছাত্রলীগের সাধারনণ সম্পাদক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ দেশীয় অস্ত্র, জাল টাকা ও বিপুল পরিমান ইয়াবা-সহ মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক দুলাল প্যাদাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রমজানপুরের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার একটি বাসা হতে তাকে আটক করে বরিশাল ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত দুলাল প্যাদা কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চর পালরদী গ্রামের হাফেজ প্যাদার ছেলে। সে রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির সাধারন সম্পাদক।

এলাকাবাসী ও অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার একটি ভাড়া বাসায় অভিযান চালায় বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।

পরে ঐ বাসা হতে দুলাল প্যাদাকে দেশীয় অস্ত্র,জাল টাকা ও বিপুল পরিমান ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র, ৫০ হাজার জাল টাকা এবং ১১০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, এর আগেও দুলাল প্যাদাকে মাদক সহ একাধিকবার আটক করেছিল আইনশৃংখলা বাহিনী। পরবর্তীতে ছাড়া পেয়ে পুনরায় আবারও মাদক ব্যবসা শুরু করে সে।

গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অনুপম রায়ের মৃত্যুতে শোক জানালেন আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের ইফতার বিতরন

ভূরুঙ্গামারীতে জলমহালে বালু ভরাট; ইজারা নিয়ে চরম বিপাকে মৎস্যজীবীরা

পুলিশ সপ্তাহ ২০২৩ : বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন কর্নেল এম এ ইউসুফ ও এএসপি মুরাদ

তাহিরপুরে পূজা উদযাপন পরিষদের সাথে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের মতবিনিময়

নরসিংদীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ উখিয়া উপজেলা কমিটির অনুমোদন; সভাপতি ছোটন, সা. সম্পাদক দেলোয়ার

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা

দীর্ঘবছর পর ঈদগাঁও উপজেলা আ.লীগের কাউন্সিল ১৮ নভেম্বর : উৎফুল্ল কর্মীরা 

ডিমলা ও জলঢাকায় শীতে ইরি-বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা