বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অস্ত্র মামলায় বেজপাড়ার চার যুবকের বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

যশোর অফিস॥ যশোরে অস্ত্র মামলায় বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় চার যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তারা হলেন শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ , একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ ওরফে ব্লাক শরিফ, মামুনের ছেলে শান্ত ও ফারুক শেখের ছেলে রানা।

পুলিশের দাবি তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ।

মামলা সূত্রে যানা যায়, গত ৬ জুন কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন সন্ত্রাসী বেজপাড়ায় অস্ত্র নিয়ে বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ ওই চারজনকে আটক করে।

এ ঘটনায় এসআই জয়ন্ত সরকার কোতোয়ালি থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করেন। অস্ত্র মামলাটি তদন্ত করে এসআই মিহির মন্ডল আদালতে এ চার্জশিট জমা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় দুই শিশু সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা!

জগন্নাথপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 

পাইকগাছার গদাইপুরে এক্সপার্ট কুরিয়ার সার্ভিস লিঃ এর শুভ উদ্বোধন 

সীতাকুণ্ড বাঁশবাড়িয়া -সন্দ্বীপ ফেরি সার্ভিসের উদ্বোধন, সড়ক পথে সরাসরি সন্দীপ

ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাসহ আটক ১৫

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ 

চন্দনাইশে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর আটক-১

গঙ্গাচড়ায় আ.লীগের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈলে কোচের ধাক্কায় ভ্যান চালক গুরুতর আহত 

প্রথম দিনেই হোয়াইট হাউজে যা করবেন ট্রাম্প