বাংলাদেশ সকাল
শনিবার , ১০ মে ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সদস্য সচিব নির্বাচিত, চ্যানেল আমতলীর শুভেচ্ছা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীর কৃতি সন্তান, চ্যানেল আমতলীর উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাঁকে ঢাকাস্থ আমতলী-তালতলী জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে চ্যানেল আমতলীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন।

শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কবির হোসেন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুল করিম শাহীন।

বক্তারা গাজী তৌহিদুল ইসলামের আইন পেশা ও রাজনীতিতে নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করে বলেন, “যুব আইনজীবীদের মধ্যে গাজী তৌহিদুল ইসলাম একটি প্রেরণার নাম। তার নেতৃত্বে আইনজীবী ফোরামে নবজাগরণ আসবে।”

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমি এই সম্মান ও আস্থার জন্য কৃতজ্ঞ। দেশের গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের লবন কারখানায় ইয়াবা,  আটক-২

ঝিকরগাছার মানবিক ওসি’র প্রচেষ্টায় বাঁচবে হাজারো প্রাণ

দেবহাটায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিকার দাবিতে সাংবাদিক সম্মেলন 

ভালো পড়ালেখা করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে -মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

পিবিআই এর অভিযানে যশোরে আলোচিত চয়ন হত্যা মামলার পলাতক আসামি গনেশ ও সবুজ গ্রেফতার 

যশোরে আন্ত:জেলা ৩ মহিলা ছিনতাইকারীকে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দিলো জনতা

যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারপোর্টে সিটিজেন ও গ্রিনকার্ডধারীদের তল্লাশী

সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী হলেন শেরপুরের ফাহিম

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভুরুঙ্গামারীতো আলোচনা সভা ভুরুঙ্গামারী

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের দুই  কন্যা শিশুসহ তিন জনের মৃত্যু