বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা হাতীবান্ধার ঐশি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

আল আমিন (বাবু) লালমনিরহাট॥ শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্বিতীয় দেশ সেরা হয়েছে লালমনিরহাটের কিশোরী তাসমিন আক্তার ঐশি।

সোমবার(১৩ মার্চ) ঢাকা আর্মি স্টেডিয়ামে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্বিতীয় হয় সে।

তাসমিন আক্তার ঐশি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ইসাহাক আলী ও আন্জুয়ারা দম্পতির মেয়ে। সে হাতীবান্ধা এসএস মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম ও সদ্য ভর্তিকৃত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলা এবং জেলা পর্যয়ে প্রথম স্থান অধিকার করে তাসমিন আক্তার ঐশি। এরপর বিভাগিয় পর্যয়ে সেরা হয়ে জাতীয় পর্যয়ের প্রতিযোগিতায় একশত মিটার দৌড়ে অংশ গ্রহন করে ঐশি দ্বিতীয় স্থান অধিকার করে। ঢাকা আর্মি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা দ্বিতীয় হয়ে রৌপ্য পদক অর্জন করে।

প্রতিযোগিতা শেষে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের হাত থেকে রৌপ্য পদক গ্রহন করে তাসমিন আক্তার ঐশি।

ঐশি’র ভাই শাহিনুর রহমান প্রান্ত বলেন, ঐশি’র এ অর্জন গোটা লালমনিরহাট জেলার মুখ উজ্জল করেছে। তিনি বোনের সাফল্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক ৪ মাদক ব্যবসায়ী

ড.সিদ্দিক রহমান ও আবদুস সামাদ আজাদের অগঠনন্ত্রাএিক ও স্বৈরাচারি কাজের প্রতিবাদ

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে অহিদুজ্জামানকে সভাপতি ও রফিকুলকে সা. সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন 

রাতের আঁধারে বিষ দিয়ে শেষ করে দিল মৎস্য চাষীকে 

দুই মাসে না’গঞ্জকে ম্যাজিকাল পরিবর্তনের কারিগর মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,  দেশসেরা জেলা প্রশাসক বললে অত্যুক্তি হবেনা

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

শিক্ষা কারিকুলামে পশ্চিমা চিন্তা ও সংস্কৃতির প্রভাব দেখা যাচ্ছে- এইচ এম শাহীন আদনান

রাণীনগরে দুইদিনে জামায়াত-বিএনপির নেতাসহ ১২ জন গ্রেফতার

কাশিয়ানীতে দেবর কর্তৃক গাছের সাথে বেঁধে গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা