বাংলাদেশ সকাল
সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে অভিযান পরিচালনা করে ১২ জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে রামগড় থানা পুলিশ।

গতকাল রবিবার সন্ধ্যায় রামগড় উপজেলার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো. মহসিন মস্তোফা নেতৃত্বে একটি টহল দল রামগড় উপজেলার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র নামক স্থানে আলম এর চায়ের দোকানের পিছনে খালী জায়গার উপর অভিযান পরিচালনা ১২ জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ বান্ডেল কাগজের তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ এক হাজার তিনশত দশ টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত একটি সবুজ রংয়ের ব্যানার উদ্ধার করা হয়।

এরা হলেন, মাষ্টার পাড়ার মৃত সালেহ আহাম্মদ এর ছেলে মো. মোস্তফা (৫৫), মোঃ শাহাবুদ্দিন এর ছেলে মোঃ কামরুল হাসান (২৭), রামগড় সদরের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ সফিকুল ইসলাম (৩৫), দক্ষিণ গর্জনতলীর আবুল বশর এর ছেলে জাহাঙ্গীর আলম (৩২), তৈচালাপাড়ার জসিম উদ্দিন এর ছেলে মোঃ রাব্বি (১৬), মোঃ সামছুল হক এর ছেলে মোঃ একরামুল হক (২২), চৌধুরীপাড়ার মৃত নুর নবীর ছেলে মোঃ ফিরোজ (৩০), এমরান হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৯), শশ্মানটিলার মোঃ নুরুজ্জামানের ছেলে মোঃ নুরুল হুদা (২২), কমপাড়ার মোঃ আবুল বশরের ছেলে মোঃ নুরুল আমিন (৪২), মাটিরাঙ্গার পলাশপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে আজিজুল হক (৪২) ও চট্টগ্রাম জেলার বাগানবাজার ইউপির পূর্ব চিকনছড়ার মৃত হাফেজ মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০)।

পুলিশ জানায়, উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে আটককৃত আসামীদের ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের পূর্বক খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জনগনের যাকে পছন্দ হবে তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন – শেখ হাসিনা 

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত

দন্ডপ্রাপ্ত হয়েও বহাল তবিয়তে আমতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

খুলনার কয়রা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

দক্ষিণ চব্বিশ পরগনায় জননেতা শওকত মোল্লার শীতকালীন বস্ত্র বিতরণ

সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে জখম

বিদ্যালয়ের কাছ কেটে সাবাড় করলেও সংশ্লিষ্ট কেহই জানেনা

গাজীপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আটক-৫, কাভার্ড ভ্যানসহ মালামাল উদ্ধার