বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জুন ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আওয়ামী লীগ নেতা পদত্যাগ করে বললেন ‘কখনো আর রাজনীতি করবো না’ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন টেংরাখোলা নিবাসী ও টেংরাখোলা বাজারের ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কামাল।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি দলটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতাকে’ উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে কামরুজ্জামান কামাল মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মুকসুদপুর উপজেলা শাখার ” যুব ও ক্রীড়া সম্পাদক” হিসেবে দায়িত্বরত আছি। আমি হৃদরোগে আক্রান্তসহ শারীরিক নানাবিধ সমস্যায় ভুগছি। শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামীলীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর গ্রহন করলাম।

‘শারীরিক অসুস্থতার কারণে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ‘কখনো আর রাজনীতি করবো না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাওনা টাকা আদায় করতে খুনের শিকার বিক্রেতা; আটক ১

আত্রাইয়ে বিএনপি’র কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় নরদাশ ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহতের ঘটনায় চালকের আমৃত্যু কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা 

ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগ ঠেকাতে এবার সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ 

নরসিংদীতে ৪০ জনের মনোনয়নপত্র দাখিল

কালিয়ায় তদন্ত কমিটির কাজে বাঁধা দেওয়ার অভিযোগ সাবেক জাপা নেতার বিরুদ্ধে

ডাসারে যুবকের নামে ধর্ষন মামলা; আওয়ামী লীগ নেতার পরিবার পলাতক

কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল এক লক্ষ ছাড়িয়েছে

বুড়ি তিস্তা নদী পুনঃ খননের উদ্বোধন