বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে যুবকের নামে ধর্ষন মামলা; আওয়ামী লীগ নেতার পরিবার পলাতক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের ডাসারে সৈয়দ পার্থিব-(২৫) নামে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে (১৯) বছরের এক যুবতীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ওই ভূক্তভোগী নারী। এই ঘটনায় ওই আওয়ামী লীগ নেতার পরিবারের লোকজন বসতবাড়ি ছেড়ে পালাতক রয়েছে বলে জানাগেছে। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। এদিকে টাকার বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী নেতা।

মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার গ্রামের স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সৈয়দ আজিম উদ্দিনের লম্পট ছেলে সৈয়দ পার্থিবের সঙ্গে প্রায় দুই বছর পূর্বে একই এলাকার বাক প্রতিবন্ধী অসহায় এক পিতার যুবতী কন্যার প্রেমের সম্পর্ক তৈরী হয়। এর জের ধরে ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধীকবার ধর্ষন করে আওয়ায়ী লীগ নেতার ছেলে পার্থিব। পরে ওই যুবতীকে বিয়ে করার জন্য পার্থিবের পরিবারকে চাপ প্রয়োগ করেন ধর্ষনের শিকার ওই নারীর পরিবার। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন তার ছেলে পার্থিবকে কৌশলে বিদেশে পাঠিয়ে দেন। উপায়অন্ত না পেয়ে ওই যুবতী নারী বাদি হয়ে গত শনিবার সৈয়দ পার্থিব, আওয়ামী লীগ নেতা আজিম, নাদিমসহ পাঁচজনের নামে ডাসার থানায় একটি ধর্ষন ও অপহরন মামলা দায়ের করেন। খবর পেয়ে ওই আওয়ামী লীগ নেতার পরিবারের লোকজন বসতবাড়িতে তালা মেরে বাড়ি ছেড়ে পালাতক রয়েছে। এদিকে টাকার বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী নেতা।

মামলার বাদি ভুক্তভোগী ওই নারী কান্না জরিত কণ্ঠে বলেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজীমের লম্পট ছেলে সৈয়দ পার্থিব আমাকে বিয়ে করার কথা বলে আমার সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে। তাই আমি তাদের নামে থানায় ধর্ষন ও অপহরন মামলা দায়ের করেছি। তবে মামলা দেয়ায় আমাকে নেতাদের মাধ্যমে টাকার বিননিময়ে আপোষ হওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।

এ ব্যাপারে ডাসার থানার এস.আই মো. সাইফুল ইসলাম বলেন, যুবতী নারীকে ধর্ষনের ঘটনায় ৫জনের নামে থানায় একটি ধর্ষন ও অপহরন মামলা হয়েছে। তবে মামলার খবর পেয়ে ধর্ষকের পরিবার পলাতক রয়েছে। আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ঈদ ছুটি ০১ দিন বাড়ানোর দাবী-যাত্রী কল্যাণ সমিতির

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন আটক

মেহেরপুরে বিচারপতি এ কে এম জহিরুল হক

নড়াইল ১ আসনে বি.এম কবিরুল হক মুক্তির জন্য সেলিম সিকদারের ভোট প্রার্থনা

সংক্ষিপ্ত সময়ে ঝটিকা আক্রমনে সিরিয়ার স্বৈরশাসকের পতন 

রাণীশংকৈলে বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের কালা বাবু-একনজর দেখতে এলাকায় মানুষের ভীড় 

বরগুনায় গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনায় সিআইএস’র উদ্যোগে বুব ও স্থানীয় স্টেকহোল্ডারদের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ 

শেরপুরে আলোচিত সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলায় গ্রেফতার ৭

তাহেরপুরে এম’কে ল্যাবরেটরিজ এর সেমিনার অনুষ্ঠিত